সংস্কারের অভাবে নৃপেন্দ্র সরোবর
দাবদাহ লাউভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ মধ্যমগ্রামের এগারো নম্বর ওয়ার্ড বসুনগরের মধ্যে অবস্থিত নৃপেন্দ্র সরবরের বর্তমানে বেহাল দশা । পুকুরের অনেকটা অংশ জুড়ে মাটি ঢাকা। দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না এলাকাবাসীদের অভিযোগ। শেষ কবে সংস্কার করা হয়েছিলো এই পুকুর তা নির্দিষ্ট করে এলাকা বাসীরা মনে করতে পারছেন না। তাই বয়স্কদের অভিমত এই নৃপেন্দ্র সরোবর অযত্ন ও দেখভালের অভাবে নষ্ট হয়ে যেতে বসেছে। পুকুরের বেশ খানিকটা অংশ জুড়ে মাটি ঢাকা পড়ে যাওয়ায় সিঁড়িও দেখা যাচ্ছে না। পুকুরের পাড় দিয়ে সারি সারি ভাবে বিভিন্ন প্রতিমা রাখা হয় ফলে জায়গাটাও সৌন্দর্য হানি হয়েছে। মাটি জমে উঠেছে পুকুরের অনেকটা অংশ জুড়ে। কবে আবার সংস্কার হয়ে হাল ফিরবে বসুনগর নৃপেন্দ্র সরবরের, সেটাই এখন সাধারণের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে।

















