ষষ্ঠ বর্ষ ফ্লিম ফেস্টিভ্যাল
দাবদাহ লাইভ , কোলকাতা, সুমাল্য মৈত্রঃ ঐতিহ্য মন্ডিত ভবানীপুর ফ্লিম সোসাইটির উদ্যোগে শহরের নন্দন তিন নম্বর হলে চলছে ষষ্ঠ বর্ষ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিনেমা অন্ত প্রাণ এই সংগঠন প্রতি বছরের মতো এবারেও বিভিন্ন দেশের সিনেমা দেখানোর ব্যবস্থা করেছে শহরের সিনেমা প্রেমিকদের সামনে। বিভিন্ন দেশের মধ্যে রয়েছে ইউক্রেন/ ফিলিপিন্স/সুইডেন/ বেলজিয়াম/ফ্রান্স/ স্পেন/ অস্ট্রেলিয়া/ আর্জেন্টিনা/চিলি/মেক্সিকো/ ইএস এ এবং জার্মানি ।মোট বারোটা দেশের তেরো খানা ছবি দেখানো হবে । এদিন ভবানীপুর ফ্লিম সোসাইটির বডি মেম্বার সুমন ইন্দু দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন ভবানীপুর ফ্লিম সোসাইটি ভারতের মধ্যে একমাত্র সংগঠন যারা দোসরা মে কিংবদন্তি বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে ফ্লিম ডিরেক্টরস ডে পালন করে আসছেন। পাশাপাশি সোসাইটির বডি মেম্বার সুমন ইন্দু আমাদের আরও জানান প্রত্যেক মাসে ভবানীপুর ফ্লিম সোসাইটির উদ্যোগে সিনেমা শো দেখানো হয় এছাড়াও সিনেমা সংক্রান্ত আলোচনা সভাও আয়োজন করা হয় সোসাইটির পক্ষ থেকে। এই আন্তর্জাতিক ফ্লিম সোসাইটির ফ্লিম ফেস্টিভ্যালের পর সোসাইটির সদস্য ও সদস্যাদের কাছ থেকে বিভিন্ন মতামতও গ্ৰহন করা হয় ছবি দেখে কেমন লাগলো সেই ব্যাপারে। এই আন্তর্জাতিক ফ্লিম ফেস্টিভ্যাল চলবে পনেরই ফেব্রুয়ারি পর্যন্ত।
ষষ্ঠ বর্ষ ফ্লিম ফেস্টিভ্যাল
0%


















