শ্যুটিং চলাকালীন সমুদ্রে ডুবে অভিনেতার মৃত্যু
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ উড়িষ্যার তালসারির সমুদ্রে ভোলে বাবা পাড় কারেগা সিরিয়ালের শ্যুটিং করতে করতেই সমুদ্রে ডুবে চলে গেলেন প্রতিভাবান অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । তবে তার মৃত্যু নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে, নানান মহল থেকে নানান ধরনের কথাও শোনা যাচ্ছে তবে সমাজ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে তালসারির সমুদ্রে শ্যুটিং এর সময় স্থানীয় লোকজন পুলিশ প্রশাসন ও ফিসারি বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি । ঠিক কতো ঘন্টা সমুদ্রের জলে ছিলেন সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না,এ ক্ষেত্রেও নানা মুনির নানা মত এর মতোই ব্যাপার হচ্ছে । তবে সমাজ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে যে সহ অভিনেত্রীর সাথে শর্ট দেওয়ার জন্য সমুদ্রের অনেকটা বেশি জলে চলে গিয়েছিলেন অভিনেতা।প্রথমে অভিনেত্রী পড়ে গেলে প্রোডাকশন টিম গিয়ে অভিনেত্রীকে উদ্ধার করে বোটের সাহায্যে , কিন্ত প্রশ্ন উঠছে সেই সময় তারা কেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে উদ্ধারের জন্য একই চেষ্টা করলেন না ,অথবা প্রোডাকশনের লোকজন যখন জানেনই দুজনেই সমুদ্রের বেশি জলে চলে গিয়েছিলেন সেই সময় তারা নাকি দেখতেও পেয়েছিলেন সহ অভিনেত্রী পড়ে গেছেন , এবং তারা যে তৎপরতা নিয়ে সহ অভিনেত্রীকে উদ্ধার করেন ততটা তাগিদ নিয়ে রাহুলকে উদ্ধার করা হয়নি বলেই নানান দিক থেকে খবর। প্রশ্ন অনেক কিন্ত উত্তর মিলবে কি? নাকি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুও ঢাকা পড়ে যাবে তিলোত্তমার মতো।
শ্যুটিং চলাকালীন সমুদ্রে ডুবে অভিনেতার মৃত্যু
0%


















