শ্যামা মায়ের মন্দিরে বাসন্তী পুজো হৃদয়পুরে
দাবদাহ লাইভ, বারাসাত, পার্থ ভট্টাচার্জীঃ গত টুয়েন্টি সেভেনথ মার্চ শুক্রবার রামনবমীর দিনে বাসন্তী পূজো উপলক্ষে দুপুর দুটো ছয় মিনিটে সন্ধিপূজো অনুষ্ঠিত হলো উত্তর ২৪ পরগনার হৃদয়পুর স্টেশন সন্নিকটে প্রণব কন্যা আশ্রম এর কাছে শ্যামামার মন্দিরে। এই মন্দিরটি অর্ধ শতাব্দি অতিক্রান্ত করে শ্যামা মায়ের মন্দির রূপে বিরাজমান হলে ও গত ১৬ বছর ধরে বাসন্তী পুজো হয়ে আসছে। রামায়ণ অনুসারে এই বাসন্তী পুজো হলুদ কালে রামের অকালবোধন দুর্গা পুজো হিসেবে পরিচিত। মন্দিরে নানা ভক্তদের শীত পাখুরি খুদিত নাম ওর ঠিকানা আদি ইতিহাস রূপে বিরোজমান। মন্দিরের নির্মাণ বর্তমানে যেসব উৎসব পালন হয় সেই সম্বন্ধে বলেন মন্দিরের সম্পাদক মহাশয়। পয়লা বৈশাখে সপ্তাহব্যাপী হরিনাম কীর্তন ও শেষ দিনে অন্য ভোগ বিতরণ করা হয় ভক্তগণকে । পুরানো শ্যামা মায়ের মন্দিরটি ছিল বেড়া দিয়ে তৈরি। এখন সেটিকে পাকা করা হয়েছে সাথী বিশাল চাতাল সেখানে নানা পুজো পার্বণ হয়ে থাকে। মন্দিরের বয় জ্যেষ্ঠ পুরোহিত শ্রী অজয় ভট্টাচার্জী ও সহযোগী পুরোহিত শ্রী সুদীপ চ্যাটার্জি মহাশয় পুরো মন্দিরের দেখভাল করেন পুজো পার্বণ করে থাকেন। বাসন্তী পুজোর দিনে ১০৮টি পদ্মফুল উৎসর্গ করা হয় মাকে। এরপর ১০৮ টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অঞ্জলি দিয়ে পুজো সম্পূর্ণ করা হয়। বহু মানুষ পোলাও ও আলুর দম সহ মিষ্টি ফল প্রসাদ হিসেবে পি থাকেন। এছাড়া সকলের জন্য কুপন কেটে ভোগ প্রসাদ দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে।
শ্যামা মায়ের মন্দিরে বাসন্তী পুজো হৃদয়পুরে
0%



















