Banner Top
Thursday, 9 April, 2026

রামনবমীর শোভাযাত্রায় ভোটের বার্তাকে ঘিরে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা

                                                                                                                                 দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাবড়া বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের উদ্যোগে রামনবমী উপলক্ষে মঙ্গলবার এক মহা শোভাযাত্রা বার হয়। ওই শোভাযাত্রাকে কেন্দ্র করে জোরদার ভোট প্রচারে নামে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। ওই শোভাযাত্রাকে ঘিরে এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। ধর্মীয় আবহকে সামনে রেখেই রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার কৌশল স্পষ্টভাবে ফুটে ওঠে বিজেপির প্রচারে। অন্যদিকে, একই দিনে হাবড়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভোটারদের উদ্দেশে বার্তা দেন—“হাবরার তৃণমূল প্রার্থীকে জেতান, হাবড়ার মানুষ যা চাইবে সব করে দেব।” উন্নয়ন ও পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে তিনি জনসমর্থন টানার চেষ্টা করেন। এর পাল্টা জবাবে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “১৫ বছর ধরে সাধারণ মানুষ বঞ্চিত। এখন ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এতদিন কোথায় ছিলেন মাননীয়া? কেন হয়নি মানুষের কাজ?” হাবড়ার মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং তার জবাব মিলবে ২৯ তারিখ ভোটের দিন, এমনটাই দাবি তাঁর। ধর্মীয় আবহে রাজনৈতিক প্রচার, উন্নয়ন বনাম বঞ্চনার অভিযোগ- এই দুই মেরুর সংঘাতে হাবড়া বিধানসভা ক্রমেই হয়ে উঠছে নির্বাচনী লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দু। এখন নজর ২৯ তারিখে, ভোটবাক্সে কী রায় দেন হাবড়ার জনসাধারণ।
রামনবমীর শোভাযাত্রায় ভোটের বার্তাকে ঘিরে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement