যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ রেলযাত্রীদের সুবিধার জন্য তাঁদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে, ইএমইউ পরিষেবার সম্প্রসারণ ও নতুন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রেল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, দীর্ঘদিন যাবত শিয়ালদহ–গেদে এবং গেদে–মাঝেরহাট শাখার নিত্যযাত্রীদের পক্ষ থেকে উন্নত পরিষেবা ও সরাসরি যাতায়াতের দাবি জানানো হচ্ছিল। যাত্রীদের সেই দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন তা বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে। জানা গেছে আগামী ১৬ মার্চ থেকে শিয়ালদহ ডিভিশন অস্থায়ী পরীক্ষামূলক ভিত্তিতে রেলের অতিরিক্ত ও সম্প্রসারিত বিশেষ পরিষেবা চালু করবে। ট্রেনগুলি হল- ৩১২২৭ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল ট্রেনটি গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে শিয়ালদহ থেকে সকাল ৯:২৮ মিনিটে ছেড়ে দুপুর ১২:০৭ মিনিটে গেদে পৌঁছাবে। ৩১২২৬ এখন ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে গেদে থেকে সকাল ০৮:২৬ মিনিটে ছেড়ে সকাল ১০:৫৭ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। ৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকালের সময় বিকেল ০৪:৫০ মিনিট করা হয়েছে এবং এটিকে গেদে পর্যন্ত সম্প্রসারণ করে ৩১৯৩৩ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে চালানো হবে। ট্রেনটি শিয়ালদহ থেকে বিকেল ০৪:৫০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ০৭:৩৮ মিনিটে গেদে পৌঁছাবে। এতে সন্ধ্যাবেলায় নদীয়া জেলার যাত্রীদের সুবিধা হবে। এদিকে ক্রস-সেকশনাল যাত্রার প্রয়োজনীয়তা বিবেচনা করে গেদে–রানাঘাট এবং নৈহাটি– মাঝেরহাট পরিষেবাকে একত্রিত করে একটি নতুন নিরবচ্ছিন্ন পরিষেবা চালু করা হয়েছে। ৩০১৪৪ ডাউন গেদে–মাঝেরহাট স্পেশাল গেদে থেকে বিকেল ০৪:১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ০৭:২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে। ৩১৩৩৩ আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল এখন শিয়ালদহ থেকে বিকেল ০৪:৫০ এর পরিবর্তে বিকেল ০৪:৩০ মিনিটে ছাড়বে। এদিকে যাত্রীদের অপেক্ষার সময় কমাতে এবং স্থানীয়দের যাতায়াতকে আরও সহজ করতে রেলের তরফে ৩ টি নতুন বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, ৩১৭৬১ আপ রানাঘাট–গেদে ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে সকাল ০৭:০৫ মিনিটে ছেড়ে সকাল ০৭:৫৭ মিনিটে গেদে পৌঁছাবে। ৩১৭৬২ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে দুপুর ০১:০০ টায় ছেড়ে দুপুর ০১:৫৫ মিনিটে রানাঘাট পৌঁছাবে। ৩১৭৬৪ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে রাত ০৮:২৫ মিনিটে ছেড়ে রাত ০৯:২১ মিনিটে রানাঘাট পৌঁছাবে। রেল সূত্রে জানা যায়, এই পরীক্ষামূলক পরিষেবায় যাত্রীদের সাঁড়া কেমন মেলে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করবে শিয়ালদহ শাখা। একইসাথে বিস্তারিত সময়সূচির জন্য যাত্রীদের স্টেশন নোটিস বোর্ড ও রেলের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম দেখার অনুরোধ করা হয়েছে পূর্ব রেলের শিয়ালদহ শাখার তরফে।
যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা
0%



















