Banner Top
Tuesday, 24 March, 2026

মানিকতলায় ফ্যাশন ও র‍্যাম্প শো

                                                            দাবদাহ লাইভ, ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: উত্তর কলকাতার ঐতিহ্যবাহী  ‘মেনিকতলা রাজবাড়ি’-তে সম্প্রতি আয়োজিত হলো এক অনন্য ফ্যাশন ফটোশুট ও র‍্যাম্প শো। এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল বহু নবাগত মডেলের অংশগ্রহণ, যারা রাজকীয় পোশাকে নিজেদের প্রতিভা ও আত্মবিশ্বাসের ঝলক দেখান ক্যামেরার সামনে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সেজে ওঠা রাজবাড়ির পরিবেশ এই ফটোশুটে যোগ করে বিশেষ মাত্রা। ফটোশুটের পর অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‍্যাম্প শো, যেখানে অংশগ্রহণকারী মডেলরা তাঁদের সেরা উপস্থাপনার মাধ্যমে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। প্রতিযোগিতার শেষে সেরাদের মধ্যে থেকে সেরা চারজনকে বেছে নেওয়া হয় বিশেষ সম্মানের জন্য। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করে এবিজেড ইন্ডিয়া ফটোগ্রাফি গ্রুপ। সংস্থার কর্ণধার অভিষেক ভট্টাচার্য ও রিচা ভট্টাচার্যের তত্ত্বাবধানে নিখুঁত পরিকল্পনা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। নতুন মুখদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা। এই আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। মডেলদের মধ্যে ছিলেন দেবপ্রিয়া দে,মিঠু লাল, পারমিতা আইচ, সায়নী মিত্র, রিয়া রায়,পূজা পাশি, চৈতি দাশগুপ্ত, মৌমিতা কর্মকার, বিনীত বৈদ্য, রুমকি সাহা, দীপশিকা সাহা, স্বপ্না মন্ডল ও সুমন ব্যানার্জী। প্রসাধনি শিল্পীদের মধ্যে ছিলেন সংযুক্তা দাস, মোনালিসা মৌলিক, শাবানা খাতুন, রেশমা খাতুন, পূজা সাও, বর্ষা সাও, সোনাই বিশ্বাস, কেয়া ভট্টাচার্য, শাবানা পারভীন, রমা মালি, অনিমা খাতুন, সোনালী নাথ, দীপিকা বিশ্বাস ও পিঙ্কি দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত দাশগুপ্ত, রুমা দাসগুপ্ত, রাজা মুখার্জী, অরিজিৎ কুমার নিয়োগী ও অভিনেতা ইন্দ্রজিৎ ঘোষ। এইখানে বিচারকের মাধ্যমে প্রথম হন দীপশিকা সাহা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন চৈতি দাসগুপ্ত ও দেবপ্রিয়া দে এবং চতুর্থ স্থান অধিকার করেন সায়নী মিত্র। পুরস্কার স্বরূপ প্রদান করেন ওয়াগ বাকরি চা।  সবমিলিয়ে ঐতিহ্যবাহী পরিবেশে নবাগতদের আত্মপ্রকাশ ও সৃজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এই আয়োজন। এবিজেড ইন্ডিয়া ফটোগ্রাফি গ্রুপের উদ্যোগ ভবিষ্যতে ফ্যাশন জগতে নতুন প্রতিভা তুলে ধরতে আরও বড় ভূমিকা নেবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক ও অতিথিরা।
মানিকতলায় ফ্যাশন ও র‍্যাম্প শো
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment