মাধ্যমিকের এডমিট না পেয়ে হাইকোর্টের দারস্থ ছাত্র
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী সোমবার থেকে, শেষ হবে ১২ই ফেব্রুয়ারি। পরীক্ষার রুটিন পেলেও অ্যাডমিট কার্ড হাতে না পেয়ে মূলত বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এক পড়ুয়া। বিষয়টা জানা মাত্রই বড়সড় পদক্ষেপ নেন বিচারপতি। আদালত সূত্রে জানা যায়, শুক্রবার ভবানীপুরের একটি নামী স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া অয়ন দাস কলকাতা হাইকোর্টে একটি অভিযোগ দায়ের করে এই মর্মে যে, সোমবার থেকেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু স্কুলের গাফিলতির জেরে শুক্রবার সকাল পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি সে। ফলে কি করবে কিছু বুঝে উঠতে না পেরে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ছাত্রটি। আর শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই শুনানি। গোটা বিষয়টা জানার পর, বিচারপতি সিনহা অয়ন দাসকে শুক্রবার সন্ধ্যের মধ্যে এনরোলমেন্ট চেয়ে আবেদন করার নির্দেশ দেন ও মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশ দেন। একইসাথে ওই স্কুলের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ও স্কুল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি।
One attachment • Scanned by Gmail
মাধ্যমিকের এডমিট না পেয়ে হাইকোর্টের দারস্থ ছাত্র
0%


















