মধ্যমগ্রাম গ্ৰ্যান্ড কয়ারের পথ চলা শুরু
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ শুক্রবার সন্ধ্যায় মধ্যমগ্রামের শিল্প সুষমা আর্ট গ্যালারিতে উদ্বোধন হয়ে গেল মধ্যমগ্রাম গ্ৰ্যান্ড কয়ার গানের দলের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহর দাশগুপ্ত/ মুকুল দেব ঠাকুর/ প্রবীর গুহ / চন্দন দত্ত গুপ্ত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই মধ্যমগ্রাম গ্ৰ্যান্ড কয়ার গানের দলের সদস্য ও সদস্যারা সঙ্গীত পরিবেশন করেন। পরে প্রদীপে জল দিয়ে মধ্যমগ্রাম গ্ৰ্যান্ড কয়ার গানের দলের শুভ উদ্বোধন করেন উপস্থিত মধ্যমগ্রামের বিভিন্ন পেশার সাথে যুক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। পরে উপস্থিত একে একে বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে পরিবেশন করেন। মধ্যমগ্রাম গ্ৰ্যান্ড কয়ারের পক্ষ থেকে তাদের হাতে ফুল স্মারক দেওয়া হয়।পরে সংগীত পরিবেশন করেন এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্তরা মজুমদার/ প্রভাব দত্ত/ অনিমা দত্ত চন্দন দত্ত গুপ্ত সহ আরও অনেকেই। তবে মধ্যমগ্রাম গ্ৰ্যান্ড কয়ারের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী দিনে যাতে মধ্যমগ্রাম গ্ৰ্যান্ড কয়ারের পথ চলা বন্ধ না হয়ে যায় তার জন্য আগামী প্রজন্মকে তুলে আনতে হবে। সৃজনশীল কাজের মধ্যে মধ্যমগ্রামের মুকুটে এক নতুন পালক যুক্ত হলো বৃহস্পতিবার মধ্যমগ্রাম গ্ৰ্যান্ড কয়ারের মধ্যে দিয়ে।
মধ্যমগ্রাম গ্ৰ্যান্ড কয়ারের পথ চলা শুরু
0%



















