Banner Top
Tuesday, 24 March, 2026

কুড়মালি ভাষা ও কুড়মি সম্প্রদায়কে সাংবিধানিক স্বীকৃতির দাবীতে বিক্ষোভ 

 

কুড়মালি ভাষা ও কুড়মি সম্প্রদায়কে সাংবিধানিক স্বীকৃতির দাবীতে বিক্ষোভ

দাবদাহ লাইভ, অক্ষয় গুচ্ছাইতঃ  তফসিলি জনজাতিভুক্ত করার দাবি-সহ একাধিক দাবিতে চলছে আন্দোলন-বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে রেললাইন-রাস্তা আটকে চলছে লাগাতার বিক্ষোভ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ উঠবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি নেতারা। এদিকে, একটানা বিক্ষোভের জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে যাত্রীরা। ব্যাপক সমস্যায় পড়েছেন ট্রাক চালক-সহ অন্য গাড়িচালকরাও। বেশ কয়েকদিন ধরে একটানা বিক্ষোভ চলছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। লাগাতার এই রেল অবরোধ পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ও পুরুলিয়ার কুস্তাউর স্টেশন-সহ একাধিক এলাকায়। কুড়মি সমাজকে তফসিলি জনজাতিভুক্ত করা ও কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলির আওতাভুক্ত করার দাবিতেই এই বিক্ষোভ চলছে বলে আন্দোলনকারীরা জানান। রেললাইনের পাশাপাশি খেমাশুলিতে জাতীয় সড়কেও টানা অবরোধ জারি। একটানা কয়েকদিন ধরে অবরোধে আটকে থাকায় চূড়ান্ত সমস্যা পড়েছেন ট্রাকচালকেরা। জল, খাবারের সমস্যায় অনেকেই অসুস্থ হতে শুরু করেছেন বলেও অভিযোগ। কুড়মিদের বিক্ষোভ-অবরোধ তুলতে প্রশাসনের কর্তারা আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়েছে বটে কোনও সমাধান সূত্র মেলে নি। লাগাতার এই বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলওয়ের বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছে।  অনেক ট্রেনের রুট ঘুরিয়েও দেওয়া হয়েছে। এদিকে, আন্দোলনকারীরা হুঁশিয়ারির সুরে জানিয়েছেন তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত না করা পর্যন্ত রেল ও সড়ক অবরোধ চলবে। পুলিশ গুলি চালালেও আন্দোলন থেকে তাঁরা একচুলও সরবেন না বলে সাফ জানিয়েছেন।   



Powered By:


Powered By:


Powered By:


Powered By:


Powered By:


Powered By:

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

কুড়মালি ভাষা ও কুড়মি সম্প্রদায়কে সাংবিধানিক স্বীকৃতির দাবীতে বিক্ষোভ 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment