Banner Top
Tuesday, 24 March, 2026

ভাইয়ের আঘাতে দাদার মৃত্যু খড়গপুরে

                   দাবদাহ লাইভ, খড়গপুর, অক্ষয় গুছাইতঃ পারিবারিক ঝামেলার জেরে দাদা সুকুমার আড়িকে(৪৪) খুনের অভিযোগ উঠল ভাই সঞ্জয় আড়ির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণ থানার গোকুল পুর গ্রাম পঞ্চায়েতের সামরাইপুরের রিশা গ্রামে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল। মাঝেমধ্যেই তাঁদের বাড়ি থেকে চিত্‍কার চেঁচামেচির শব্দ শুনতে পেতেন প্রতিবেশীরা। বুধবার রাতেও তাঁদের বাড়িতে অশান্তি হয়। কিন্তু রোজকার ঝামেলা ভেবে প্রথমটায় বিশেষ আমল দিতে চাননি প্রতিবেশীরা। কিন্তু পরে আর্তচিত্‍কার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন সুকুমার। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, বুধবার আবারও ঝামেলা শুরু করেছিলেন সুকুমারের ভাই সঞ্জয়। বচসার মাঝেই কাপড় কাচার কাঠ দিয়ে দাদার মাথায় সজোরে আঘাত করেছিলেন, আর তাতেই মাটিতে লুটিয়ে পড়েন সুকুমার। মৃতের মেয়ে বলেন, কাকা সবসময়ে বলত মেরে ফেলব, কেটে ফেলব, কিন্তু আমার বাবা কখনও ভাবেনি ভাই এমনটা করতে পারে, তাই নিজেই সামলাতে গিয়েছিল, কাঠ দিয়ে মাথায় মেরে দিল। আগে থেকেই কাকা এমন করত। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করেছে।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

ভাইয়ের আঘাতে দাদার মৃত্যু খড়গপুরে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment