বৈজ্ঞানিক দক্ষতা বাড়ানোর বিজ্ঞান ভিত্তিক কর্মশালা
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ সম্প্রতি মহানগরীতে অনুষ্ঠিত হয়ে গেল এক বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন STBTস্পেশাল সেক্রেটারি যতীন যাদব, এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের সেক্রেটারি বিজয় ভারতি STBT বিশেষ সেক্রেটারি ইন্দ্রজিৎ তালুকদার STBTচিফ সেক্রেটারি দীপঙ্কর দাস। এদিনের অনুষ্ঠানে মূলত বিজ্ঞান ও কারিগরীর নানান দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। পাশাপাশি উপস্থিত অতিথিরা বলেন বাংলাই একদিন বিজ্ঞানে পথ দেখাবে। এদিনের অনুষ্ঠানে কারিগরি শিক্ষা এবং বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য নিয়েও আলোচনা হয়। এই বিজ্ঞান কর্মশালার তথা টেকাথন 3/0 মূল উদ্দেশ্যই হচ্ছে আগামী দিনে শক্তিশালী ইকো সিস্টেম গড়ে তোলা। বিশেষ করে এদিনের আলোচনা সভায় যোগ দেওয়া হয় এ আই সিকিউরিটি এবং ডেটা নির্ভর চিন্তা প্রসুত আলোচনা একাডেমী শিল্প এবং উদ্যোগতাদের মধ্যে ভাব বিনিময়। টেকাথন এর বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভায় বিভিন্ন বৈজ্ঞানিক দক্ষতার ওপরেও আলোচনা হয়। এছাড়াও ছিলো প্রুফ অফ কনসেপ্ট এবং পুরস্কার প্রদানও।এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভার উদ্দেশ্যই হচ্ছে ভবিষ্যতের জন্য এমন একটা ইকো সিস্টেম গড়ে তোলা যেখানে উদ্ভাবন বিকশিত হবে, প্রতিভা থাকবে পাশাপাশি ভাবনাও বিশ্বমানে পৌঁছাবে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন আগামী দিনে বাংলাকে বিশ্ব মানে পৌঁছে দিতে এই রকম আলোচনার আরও বেশি দরকার আছে। এবং তিন দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়েও জানান তার আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। শহরের বুকে দুদিন ব্যাপি এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভার আয়োজনে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া পড়েছিলো। ভবিষ্যতে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় তুলে ধরেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। এদিনের অনুষ্ঠানে বিজ্ঞানের ওপর বই ও পত্রিকা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েট বেঙ্গল স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এন্ড বায়োটেকনোলজি পশ্চিমবঙ্গ সরকারের এই দপ্তর থেকেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈজ্ঞানিক দক্ষতা বাড়ানোর বিজ্ঞান ভিত্তিক কর্মশালা
0%


















