বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ রবিবার মধ্যমগ্রামের বোধিসুখা বেসরকারী স্কুলের আয়োজনে একটা আবাসনের হল ঘরে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব, ম্যাজিক শো, আঁকা প্রতিযোগিতা এবং যেমন খুশি সাজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলো বেসরকারি স্কুলের ডিরেক্টর সহ বিভিন্ন দিদিমনিরা।মোট পনেরো জন ছেলে মেয়ে এই আঁকা প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করেছিলেন। এছাড়াও বিভিন্ন গানের সাথে বাচ্চাদের নাচ মুগ্ধ করে রেখেছিল উপস্থিত বিভিন্ন অভিভাবক ও অভিভাবিকাদের। সব মিলিয়ে এক শাশ্বত প্রয়াস বলে জানা যায়।



















