বিশ্ব পাচার বিরোধী দিবসে পথনাটিকা হাসনাবাদে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব পাচার বিরোধী দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ রেলওয়ে স্টেশনে খলিসাদী অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং জাস্ট রাইটস ফর চিল্ড্রেন একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করেছিল। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের লেডিস সাব ইন্সপেক্টর যমুনা মন্ডল মহাশয়া সহ, RPF, GRPF, এবং রেলওয়ে আধিকারিকগণ। এই প্রোগ্রামে কটি পথনাটিকার মাধ্যমে এবং র্যালির মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যাতে সন্দেহজনক কোন ব্যক্তি বা দলকে দেখলে স্টেশন চত্বরে বা ট্রেনের মধ্যে অবশ্যই যেন GRPF কে 112 এবং RPF কে 139 এই নম্বরে রিপোর্ট করে। এছাড়া শিশু সংক্রান্ত যেকোনো তথ্য দিতে 1098 শিশু সহায়তা নম্বরে কল করে।
নিউজ
[flownews_posts_carousel_display]
নিউজ এক ঝলকে
বিশ্ব পাচার বিরোধী দিবসে পথনাটিকা হাসনাবাদে
0%





















