বিধা
বিধায়ক ভট্টাচার্যের গবেষণাধর্মী বই প্রকাশ
দাবদাহ লাইভ, কোলকাতা বইমেলা, সুমাল্য মৈত্রাঃ আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরশিনগর সেরা এক পড়শি বসত করে। অথবা জাত গেলো জাত গেলো বলে একি আজব কারখানা, লালন ফকিরকে নিয়ে গবেষণার শেষ নেই, টানা দুই বছর ধরে লালন ফকিরকে নিয়ে নিরলস গবেষণা করে দু হাজার ছাব্বিশ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ঊনত্রিশে জানুয়ারি প্রকাশ পেল বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক বিধায়ক ভট্টাচার্যের লেখা বই লালন এক নিঃসঙ্গ বিগ্ৰহ। বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিধায়ক ভট্টাচার্যের লেখা এই বইএর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত গীতিকার সুরকার ও গায়ক শুভেন্দু মাইতি।এর আগেও বিধায়ক ভট্টাচার্যের লেখা লেডি রানু মুখার্জী ওপরে এক গবেষণা ধর্মী বই প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই বিধায়ক ভট্টাচার্যের লেখা লালন ফকিরকে নিয়ে লেখা বই যথেষ্ট সাড়া ফেলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়।
বিধায়ক ভট্টাচার্যের গবেষণাধর্মী বই প্রকাশ
0%



















