রবীন্দ্র ভবনে বর্ধিত কোর কমিটির সভায় সংবর্ধনা
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ সামনেই দুহাজার ছাব্বিশ সালের বঙ্গ বিধানসভা নির্বাচন, হাতে গুনে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হতে আর বেশিদিন নেই। রীতিমতো আদা জল খেয়ে আসরে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার একুশে ফেব্রুয়ারি বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ রেখে এক কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সহ বারাসাতের তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। এদিন বর্ধিত কোর কমিটির সভায় বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ঘুঁটি সাজাতে ব্যস্ত তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা। তবে শনিবার কোর কমিটির সভায় তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রতিটা নেতৃত্বের গলায় কেন্দ্রকে নিশানা করে তুললো। অবশ্যই বাদ গেল না কেন্দ্রের এস আই আর পদ্ধতি । এদিনের সভা থেকে কাউন্সিলর সহ অন্যান্য নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয় নির্বাচনের প্রাক্কালে মানুষের সাথে দূরত্ব কমিয়ে আনতে হবে, ভূল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে হবে, এই লড়াই বিজেপির বিরুদ্ধে, পাশাপাশি এদিনের অনুষ্ঠানে BLA-2 দের সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠন থেকে পাড়া সবার সাথেই সু সম্পর্ক গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। পাশাপাশি নেতৃত্ব জানিয়েছেন সবাইকে পাশে নিয়ে সাথে সবার সাথেই যোগাযোগ গড়ে তুলুন। এদিনের অনুষ্ঠানে বারাসাত তৃণমূল কংগ্রেসের জেলা সাংগঠনিক সভানেত্রী সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তার বক্তব্যে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে শুরু করে বলেন দশ কোটি টাকা দিয়ে বারাসাত স্টেডিয়াম সাজিয়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাংসদ বলেন বারাসাত স্টেডিয়ামের তারগুলো খারাপ হয়ে আছে, সাংসদ ডাক্তার কাকলি ঘোষ এদিন বর্ধিত কোর কমিটির সভা থেকে জানিয়েছেন সাংসদ কমিটির ষোলো লক্ষ টাকা দিয়ে সেগুলো সংস্কার করা হবে। সাংসদ আরও জানান বুথ পিছু বাংলার মনিষীদের ছবি দেওয়া ক্যালেন্ডার পৌঁছে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। সাংসদ তার বক্তব্যে বলেন দিল্লি/ হরিয়ানা বুঝতে পারেনি , পাশাপাশি তিনি তার বক্তব্যে ভোট লুঠের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। যাতে বৈধ ভোটার বাদ না যায় তার জন্য আপনারা BL2 যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছেন ।তার বক্তব্যে ভারতীয় জনতা পার্টিকে তুলোধুনো করা হয়। সামনেই বঙ্গ নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাঙ্কে কতোটা অক্সিজেন জোগায় এখন সেটাই দেখার।
বর্ধিত কোর কমিটির সভা রবীন্দ্র ভবনে
0%



















