বনগাঁয় ই-যানের জনপ্রিয় ঠিকানা শুভা ইভি মোটর সেন্টার
দাবদাহ লাইভ, বনগাঁ, অনন্ত চক্রবর্তী: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ-চাকদা রোডের টালিখোলা-বারাকপুর মোড়ে পরিবেশবান্ধব যানের নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে দ্রুত পরিচিতি লাভ করছে শুভা ইভি মোটর সেন্টার। স্বল্প খরচে আধুনিক ই-স্কুটি কেনার সুযোগ থাকায় প্রতিদিনই ক্রেতাদের ভিড় বাড়ছে বলে জানা গেছে। বিভিন্ন নামী সংস্থার একাধিক মডেল এখানে সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অটো, টোটো ও বাইকের উন্নতমানের ব্যাটারিরও পর্যাপ্ত মজুত রয়েছে। শোরুম কর্তৃপক্ষের দাবি, পরিবেশ রক্ষার লক্ষ্যেই বৈদ্যুতিক যানবাহনের প্রসারে তাঁরা গুরুত্ব দিচ্ছেন। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে বিক্রয়োত্তর পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া শোরুমের আশপাশে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর বাসভবন, শান্ত ইছামতী নদী এবং সবুজে ঘেরা বিভূতিভূষণ পার্ক এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফলে অনেকেই কেনাকাটার পাশাপাশি স্বল্প সময়ের ভ্রমণও সেরে নিচ্ছেন বলে জানান শুভা ইভি মোটরের দুই কর্ণধার রাজু পাল ও রঞ্জিত মন্ডল। সব মিলিয়ে, সাশ্রয়ী দামে ই-যান কেনার ক্ষেত্রে শুভা ইভি মোটর সেন্টার ক্রেতাদের কাছে অন্যতম ভরসার জায়গা হয়ে উঠছে। যোগাযোগের ফোন নম্বরে— 9641104287/9641056361


















