Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

                                                                                   দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন সুসম্পন্ন করতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই ক্রমাগত হয়ে চলেছে প্রশাসনিক স্তরে রদবদল। রবিবার বিকেলে প্রকাশিত হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট। এর কয়েক ঘন্টার মধ্যে তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, এডিজি ও কলকাতার কমিশনারকে তাঁদের পদ থেকে  সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, মঙ্গলবার এক ধাক্কায় ডিসি, সিপি দের পাশাপাশি বিভিন্ন জেলা ও পুলিশ জেলার ১২ জন সুপারকে বদলে দেয় কমিশন। কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও সরানো হয়। এছাড়া চার পুলিশ কমিশনারেটের কমিশনার এডিজি পদমর্যাদার দু’জন কর্তাকেও বদলে দেয় কমিশন। সেই পদে আসা নতুনরা হলেন- কোচবিহারের নতুন জেলাশাসক জিতিন যাদব, জলপাইগুড়ির নতুন জেলাশাসক সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরের নতুন জেলা শাসক বিবেক কুমার, মালদার নতুন জেলা শাসক রজনবীর সিং কাপুর, মুর্শিদাবাদের নতুন জেলা শাসক আর অর্জুন, নদীয়ার নতুন জেলাশাসক শ্রীকান্ত পল্লী, পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক শ্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগনার নতুন জেলা শাসক শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনার নতুন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিং এর নতুন জেলা শাসক ও হরিশংকর পানিক্কর, আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক টি বালাসুব্রহ্মণ্যম, কলকাতা উত্তরের নতুন জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পান্ডে, কলকাতা দক্ষিণের নতুন জেলা নির্বাচনী আধিকারিক রণধীর কুমার, রোল অবজার্ভার রণধীর কুমারই দক্ষিণ কলকাতার ডিইও। এ বিষয় নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার পুনরায় এক ধাক্কায় ৫ জায়গায় ডিআইজি বদল করে নির্বাচন কমিশন। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি নিম্বালকর সন্তোষ উত্তমরাওকে সরিয়ে রাঠোর অমিতকুমার ভরত। মুর্শিদাবাদের সুধীরকুমার নীলাকান্তমকে সরিয়ে অজিত কুমার যাদব। জানা যায়, কয়েকদিন আগে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি করে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছিল। বর্ধমান রেঞ্জের অলোক রাজোরিয়াকে সরিয়ে ২০১১ ব্যাচের আইপিএস শ্রীহরি পান্ডেকে আনা হয়েছে, দক্ষিণ ২৪ পরগণা ও তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে ২০০৭  ব্যাচের কঙ্করপ্রসাদ বারুই, জলপাইগুড়ি রেঞ্জে ডিআইজি ভোলানাথ পান্ডেকে সরিয়ে ২০০৯ সালের ব্যাচের আইপিএস অঞ্জলি সিংহকে আনা হয়েছে। কমিশনে জারি করার বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার এগারোটার মধ্যে নব নিযুক্ত ৫ ডিআইজিকে দায়িত্ব বুঝে নিয়ে তার রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেবার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী কাজ হয়েছে বলে জানা যায়। নির্বাচন কমিশন সূত্রে এও জানা যায় যে, এবার বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব সহ দেশের একাধিক রাজ্য থেকে মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। প্রত্যেক বিধানসভার জন্য একজন করে অর্থাৎ ২৯৪ জনকে সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ ছাড়াও নির্বাচনী আয় ব্যয় খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হয়েছে বহু সংখ্যাক পর্যবেক্ষকদের। পুলিশ পর্যবেক্ষক, সাধারণ পর্যবেক্ষক এবং আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকরা বুধবারই এ রাজ্যে পৌঁছেছে বলে খবর। নির্বাচন কমিশনের এহেন পদক্ষেপ এর নিরিখে কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ‘গত দেড় দশক ধরে রাজ্যের পরিস্থিতি এমনই ছিল যে, প্রশাসন মানেই তৃণমূল আর তৃণমূল মানেই প্রশাসন। এমতাবস্থায় ওদের পদ থেকে সরানো ছাড়া কোনও উপায় ছিল না নির্বাচন কমিশনের। পাশাপাশি তিনি এও বলেন পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ অর্থাৎ সন্ত্রাস মুক্ত ভোট করানো কমিশনের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। অতএব এবার তেমন নির্বাচনই হবে বলে তাঁরা আশাবাদী।’
[flownews_posts_display type=”type2″ name=”Logo of Dabadaha Live”]

I am raw html block.
Click edit button to change this html

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment