ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে
দাবদাহ লাইভ, নিউটাউন, সুমাল্য মৈত্রঃ কলকাতায় দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল IPA অ্যানুয়াল কনফারেন্স । পশ্চিমবঙ্গের বেঙ্গল ব্রাঞ্চের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশিষ্ট ফার্মাসিস্টরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সুজন চক্রবর্তী। দুদিন ব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়েছিলো নিউটাউনের আইটিআই খড়গপুর রিসার্চ পার্কের অডিটোরিয়ামে। দেশের বিভিন্ন ফার্মাসিস্টরা এই অনুষ্ঠানে যোগ দিয়ে ফার্মাসিস্টরা তুলে ধরেন বিভিন্ন দিকের সম্বন্ধে। পাশাপাশি বিজ্ঞান/ বানিজ্য এবং সাস্থ্য এর ওপরেও এসেছে প্রায় সাতচল্লিশটা স্টল। বিভিন্ন স্টলের ওপরে পর্যবেক্ষণ করে এটাই বলার ফার্মাসিস্টের ওপরে এক শিক্ষনীয় অনুষ্ঠানের সাক্ষী থাকলো শহরবাসী।
ফার্মাসিস্টদের দু'দিনের সম্মেলন নিউটাউনে
0%




















