প্রথম বছর ট্রেড ফেয়ার বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এসোসিয়েশনের মাঠে উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রথম বর্ষ বারাসাত ট্রেড ফেয়ার। এই মেলায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে লোক সমাগম হয়েছে, পাশাপাশি সুদুর কর্ণাটক থেকেও এই মেলায় অংশগ্রহণ করেছেন। মোট ৫৪ টি স্টল। এই মেলার মার্কেটিং ম্যানেজার ও মার্কেটিং হেড শ্রেয়া ঘোষ দাবদাহ সংবাদপত্রের সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন তাদের আগামী দিনের ভাবনা চিন্তাগুলো। পাশাপাশি শ্রেয়া ঘোষ আমাদের আরও জানান সুদূর কর্ণাটক থেকে এসেছে আদিবাসী হেয়ার অয়েল পাশাপাশি এসেছে হাতের কাজের বিভিন্ন সামগ্রী, ঘরোয়া রান্না সামগ্রীর স্টল,শাড়ি গয়না সহ কাঠের ঘড়ি, হাতে তৈরি করা বিভিন্ন ধরনের কলমদানি সহ বিভিন্ন ধরনের স্টল। মেলার মার্কেটিং ম্যানেজার ও মার্কেটিং হেড শ্রেয়া ঘোষ জানান মূলত গৃহবধূরাই কাজের পর যেটুকু সময় পায় মূলত হাতের কাজ তৈরী করে বিপনন করে বিভিন্ন মেলায়। মূলত হাতের কাজকেই পাথেও করে নতুন স্বপ্ন বুনছে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল মালিকেরা। চলবে ২৪ তারিখ পর্যন্ত।
প্রথম বছর ট্রেড ফেয়ার বারাসাতে
0%


















