Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

পেনশন হোল্ডারদের করেঙ্গে ইয়া‌ মরেঙ্গে‌ অভিযান

                                                                    দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ  সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ইপিএস – ৯৫ ন্যাশনাল অ্যাজি‌টেশন‌ কমিটি পশ্চিমবঙ্গ শাখার এক প্রেস কনফারেন্স এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট তপন দত্ত/ সেক্রেটারি রাজেন্দ্র কুমার সাউ এবং ফিনান্স সেক্রেটারি অমিও কুমার দাস‌। এদিন সংগঠনের প্রেসিডেন্ট তপন দত্ত কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের জানান তাদের এই কর্মসূচির লক্ষ্য কি , তাদের মূল দাবি নুন্যতম পেনশন‌ ৭,৫০০ টাকা সাথে ডি‌ এ দিতে হবে,এর পাশাপাশি স্বামী স্ত্রী উভয়কেই বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিতে হবে। সংগঠনের সভাপতি তপন দত্ত আর‌ও বলেন তারা বিভিন্ন সময়ে রাজ্য এবং কেন্দ্র স্থরের বিভিন্ন নেতা নেত্রীদের কাছে এই ব্যাপারে আবেদন করেছি এমনকি দেখাও করেছি কিন্ত সকলেই আশ্বাস দিয়েছেন কাজের কাজ কিছুই হয়নি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করে তাদের এই অসুবিধার কথা বলেছেন এই পেনশন হোল্ডারদের সংগঠন, কিন্ত যমুনা নদী দিয়ে যেমন জল বয়ে যায় তেমনই তাদের আশ্বাস‌ও বয়ে চলে গেছে যমুনা নদী দিয়ে। তবে এইবার তারা উঠে পড়ে লাগছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে,করেঙ্গে ইয়া‌ মরেঙ্গে‌ অনেকটা এই নাছোড়বান্দা মনোভাব নিয়েই আবার‌ও দিল্লিতে গিয়ে ধর্নায় বসার ভাবনা চিন্তা আছে‌। পাশাপাশি সংগঠনের প্রেসিডেন্ট তপন দত্ত আর‌ও অভিযোগ করেন দিল্লির যন্তর মন্তরে সামনে ধর্নায় বসলে দিল্লি পুলিশ একটা সময়ের পর লাঠি চার্জ করে এই বয়স্ক ব্যক্তিদের ধর্না থেকে উঠিয়ে দেয়। বারংবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীদের কাছে তদবির করেও এখনও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত এই পেনশন হোল্ডারদের সংগঠন। তারা ভিক্ষা চাইছেন না, বরং তারা তাদের ন্যায্য দাবিকেই তুলে ধরছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট তপন দত্ত। তবে সংগঠনের প্রেসিডেন্ট ক্ষোভ এবং দূঃখের সাথে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার নাগাড়ে তাদের সাথে বঞ্চনা করে চলেছেন এবং এর প্রভাব বঙ্গ বিধানসভা নির্বাচনেও হারে হারে টের পাবে বিজেপি এবং নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মসনদে বসার পর থেকেই অচ্ছে দিন আসছে বলে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেলেও বাস্তবে তার কোনো মিল নেই‌।তাই এবার ইপিএস ৯৫ ন্যাশনাল আ্যজিটেশন‌ কমিটির পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট তপন দত্ত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন হয় এবার নয় নেভার। তবে পেনশন হোল্ডারদের প্রতি এই বঞ্চনা বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে চরম মূল্য দিতে হবে বলে কর্মকর্তাদের অভিমত।
পেনশন হোল্ডারদের করেঙ্গে ইয়া‌ মরেঙ্গে‌ অভিযান
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment