Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

পুলিশী অভিযানে নিষিদ্ধ বাজি সহ গ্রেফতার

                                                                                 দাবদাহ লাইভ, হুগলী, শ্রীমন্ত বাগঃ  কালীপুজোর আগেই অভিযান চালিয়ে ৫১৫ কেজি নিষিদ্ধ বাজি সহ গ্রেফতার চার। আর মাত্র কয়েকদিন পরই কালীপুজো ও দীপাবলি । আলোর উৎসবে অভিযোগ ওঠে এই সময় শহর ও শহরতলী এলাকায় প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি ফাটানো হয়। পুলিশের কাছেও অনেক অভিযোগ আসে। সূত্রে খবর পেয়ে রাতে হরিপাল থানার অন্তর্গত মালাপাড়া এলাকায় একটি বালিকা বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে অভিযান চালায় হরিপাল থানার পুলিশ।সেখান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার হয়। এদিন অভিযান চালিয়ে ৫১৫ কেজি নিষিদ্ধ বাজি সহ চারজন কে গ্রেফতার করে হরিপাল থানার পুলিশ। দীপঙ্কর বাস্কে, অরূপ দাস, বাবলু বাউরি, মতি বাউরি নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের তারকেশ্বর সিআই প্রশান্ত চ্যাটার্জী জানিয়েছেন  গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালানো হয়। তাতেই এই বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় আমাদের কাছে অনেক অভিযোগ আসে। সেই মোতাবেক পদক্ষেপ করা হয়েছে। এর আগেও অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে মামলা করা হয়েছিল। উৎসবের মরসুম বিশেষ করে দীপাবলির আগে এধরনের অভিযান চলবে বলে তিনি জানান। 

জেলার খবর

পুলিশের জালে ১৭ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী

পুলিশের জালে ১৭ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী

                                             দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ  সূত্র অনুযায়ী হানা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ১৭ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তর ২৪ পরগনা  জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত তেঁতুলিয়ার বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সারা ভারতবর্ষ জুড়ে চলছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীদের ধড়পাকড়। এমতাবস্থায় একদল বাংলাদেশী বাংলাদেশে ফেরত যাবার পরিকল্পনা করেছিল। সূত্র মারফত এমন খবর পেয়ে তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে হানা দেয় স্বরূপনগর থানার পুলিশ। সেখান থেকে ৬ জন মহিলা, ৫ জন পুরুষ সহ ৬ জন শিশু অর্থাৎ মোট ১৭ জনের একটি দল অটোতে ওঠার চেষ্টা করতেই, তাঁদের আটক করে পুলিশ। চলে একটানা জিজ্ঞাসাবাদ। তাঁদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এছাড়াও কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাঁদের গ্রেফতার করে পুলিশ।  জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে, ধৃতদের মধ্যে বেশ কয়েকজন ৩ বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকে। তারপর তাঁদের মারফত দফায় দফায় চলে অনুপ্রবেশ। তাঁদের কারও বৈধ নথি ছিল না। ভারতে ঢোকার পর আত্মগোপন করে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয় তাঁরা। এর মধ্যে বাংলাদেশী সন্দেহে এপারে ধড়পাকড় বেড়ে যাওয়ায় তাঁদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। শেষমেশ বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করে তাঁরা। সেই অনুযায়ী এদিন তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে অটো ধরার চেষ্টা করে। কিন্তু সেই পরিকল্পনা ব্যার্থ হয়ে পুলিশের জালে ধরা পড়ে তাঁরা। ধৃতরা এদেশে অবৈধভাবে প্রবেশ করেছিল কেন, কোন্ কোন্ জায়গায় বসবাস করছিল, কোন্ কাজে লিপ্ত ছিল, তাঁরা কোনও নাশকতার ছক কষছিল কিনা, এমনকি তাঁদের সাথে আর কেউ কোনওভাবে যুক্ত আছে কিনা, এসব প্রশ্নের যথাযথ উত্তর পেতে ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে স্বরূপনগর থানার পক্ষ থেকে ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

মধ্যমগ্রামের ফরচুন সিটিতে আগুন 

মধ্যমগ্রামের ফরচুন সিটিতে আগুন 

গোবরডাঙ্গায় সাংবাদিক আক্রান্তে মূল আসামী অধরা

গোবরডাঙ্গায় সাংবাদিক আক্রান্তে মূল আসামী অধরা

সিলিন্ডার ফেটে  ভয়াবহ অগ্নি কাণ্ডে মধ্যমগ্রামে মৃত ১

সিলিন্ডার ফেটে  ভয়াবহ অগ্নি কাণ্ডে মধ্যমগ্রামে মৃত ১

মানিকতলায় ফ্যাশন ও র‍্যাম্প শো

মানিকতলায় ফ্যাশন ও র‍্যাম্প শো

সাহিত্যিক কল্যাণ গুহর আত্মজীবনী মূলক ব‌ই প্রকাশ 

সাহিত্যিক কল্যাণ গুহর আত্মজীবনী মূলক ব‌ই প্রকাশ 

আশা  কর্মিদের ধর্ণায় দাবী সনদ পেশ

আশা  কর্মিদের ধর্ণায় দাবী সনদ পেশ

কোলকাতা প্রেস ক্লাবে বসন্ত উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

কলকাতা প্রেস ক্লাবে বসন্ত উৎসব পালন

বৈজ্ঞানিক দক্ষতা বাড়ানোর কর্মশালা 

বৈজ্ঞানিক দক্ষতা বাড়ানোর বিজ্ঞান ভিত্তিক কর্মশালা 

বর্ধিত কোর কমিটির সভা রবীন্দ্র ভবনে

বর্ধিত কোর কমিটির সভা রবীন্দ্র ভবনে

তথ্য ও সংস্কৃতি দপ্তরের একুশে ফেব্রুয়ারি উদযাপন

তথ্য ও সংস্কৃতি দপ্তরের একুশে ফেব্রুয়ারি উদযাপন

পেনশন হোল্ডারদের করেঙ্গে ইয়া‌ মরেঙ্গে‌ অভিযান

পেনশন হোল্ডারদের করেঙ্গে ইয়া‌ মরেঙ্গে‌ অভিযান

পুলিশী অভিযানে নিষিদ্ধ বাজি সহ গ্রেফতার
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment