নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ নির্বাচন সংক্রান্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বুধবার আঠেরই মার্চ বারাসাতের অতিরিক্ত জেলাশাসক এক সাংবাদিক সম্মেলনে ডেকে আলোচনা করলেন কি ভাবে সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত কভারেজ করতে হবে । অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন প্রলয় রায় চৌধুরী বলেন ভোটের দিন সাংবাদিকরা ভোট গ্রহণ কেন্দ্রে গেলেও তার ভেতরে ঢুকতে পারবেন না, দরজার বাইরে থেকেই সমস্ত সাংবাদিকদের ছবি তুলতে হবে, এছাড়াও ফেক নিউজের ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন প্রলয় রায় চৌধুরী । বুধবার দুপুরে জেলা শাসকের এক নম্বর হল ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন প্রলয় রায় চৌধুরী আরও বলেন বিভিন্ন রাজনৈতিক দল নির্দিষ্ট কোনো মাঠে তাদের সমাবেশ করতেই পারেন কিন্তু তাই বলে জেলা শাসকের ভেতরে ঢুকে কোনো দলই সমাবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন প্রলয় রায় চৌধুরী । পাশাপাশি তিনি আরও বলেন ফেক নিউজ থেকে বিরত থাকতে হবে, ভালো করে তথ্য যাচাই করে খবরাখবর নিয়ে তবেই খবর করা যাবে। বিজ্ঞাপন সংক্রান্ত ব্যাপারেও তিনি স্পষ্ট বলেন যে রাজনৈতিক দলই বিজ্ঞাপন দিক না কেন তাদের একটা নিয়ম মেনে সার্টিফিকেট জমা দিতে হবে। মূলত নির্বাচন সংক্রান্ত ব্যাপারে সাংবাদিকদের এক রূপরেখা তৈরি করে দিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন প্রলয় রায় চৌধুরী।
নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে
0%



















