দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক
নির্বাচনে দলের সাথে দলের লড়াই
দাবদাহ লাইভ, দমদম, সুমাল্য মৈত্রঃ দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, সমস্ত দলের হেভিওয়েট প্রার্থীরা আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন, বিধানসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দমদম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রাত্য বসু ।তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরে বললেন বিরোধী দলের সম্পর্কে একটাও কটুক্তি করবো না, এবং ব্রাত্য বসু এও জানালেন সমস্ত দলের প্রার্থীদেরই তিনি শ্রদ্ধা এবং সন্মান করছেন । পাশাপাশি তাকে নির্বাচন কমিশনের প্রশাসনিক পদে রদবদল করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন, পাশাপাশি এও বললেন প্রশাসনিক স্তরে সব কিছুই বদলে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলাতে পারবে না। পাশাপাশি তিনি এও বলেন এবারের নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ই চৌঠা মে আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমদম বিধানসভার প্রার্থী ব্রাত্য বসু আরও জানালেন ইতিমধ্যেই বাড়ি বাড়ি ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে এবং অন্যান্য বছরের মতো এবারও টিম দমদম হিসেবেই আমরা লড়বো, বৃহস্পতিবার বিকেলে দমদম পুরসভার চেয়ারম্যানের ঘরে প্রায় ঘন্টাখানেক ধরে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। পাশাপাশি তিনি বলেছেন এটা দলের সাথে দলের লড়াই এখানে ব্যক্তির সাথে ব্যক্তির লড়াই নয় ,তাই সাংবাদিকদের করা প্রশ্নে কোনো দলের ব্যক্তির ব্যাপারে কিছু বলেননি দমদম বিধানসভার প্রার্থী, তবে এবার তার রেকর্ড অক্ষুণ্ণ থাকবে কিনা এই উত্তরে তিনি বলেন সেটা জনগণ বিচার করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস দলের ও দমদম লোকসভা কেন্দ্রের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।
নিউজ এক ঝলকে
দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে নির্বাচনে দলের সাথে দলের লড়াই
0%

















