তোটানালা নীলকণ্ঠপুর কৃষি সমবায় সমিতির ডিজিটাল পরিষেবা চালু
দাবদাহ লাইভ, ভগবানপুর, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত তোটানালা গ্রামে উদ্বোধন হল তোটানালা ও নীল কণ্ঠপুর কৃষি সমবায় সমিতির গ্রাহক পরিষেবা কেন্দ্র । ৫০ তম সাধারণ সভার পাশাপাশি আজ থেকে এই সমবায় ব্যাংকে চালু হল ডিজিটাল পরিষেবা। অনলাইনে গ্রাহকরা পাবে সমবায় ব্যাংকের সমস্ত সুবিধা। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মহানায়ক উত্তম কুমার পুরস্কার প্রাপ্ত অভিনেতা সোহম চক্রবর্তী, মুগবেড়িয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান অর্ধেন্দু মাইতি সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।















