Banner Top
Tuesday, 24 March, 2026

ডায়মন্ডহারবারে নদীতে তলিয়ে যাওয়া দুই নাবালিকার দেহ উদ্ধার হলদী নদীতে  

                       দাবদাহ লাইভ, হলদিয়া, অক্ষয় গুছাইতঃ  মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটা এলাকায়  হলদিয়ার কাছে হলদি ও হুগলি নদীর সংযোগস্থল থেকে প্রায় ৪৫ ঘণ্টা পর উদ্ধার হল দুই বোনের দেহ। রবিবার সন্ধেয় ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে তলিয়ে গিয়েছিল দুই নাবালিকা। ছত্তিশগড়ে বাসিন্দা জাকির হোসেন কিছুদিন আগে তপসিয়ার পঞ্চাননতলায় আত্মীয়ের বাড়িতে আসেন। রবিবার সন্ধেয় কুঁকড়াহাটি থেকে ভেসেলে ডায়মন্ডহারবার জেটি ঘাটের উদ্দেশে রওনা হন। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ভেসেল পৌঁছায় ডায়মন্ড হারবার জেটি ঘাটে। ওই ভেসেলটি যেখানে নোঙর করা হয় তার সামনে রাখা ছিল আরেকটি ভেসেল। তাতেই ঘটে দুর্ঘটনা। দুটি ভেসেলের মাঝে ফাঁক ছিল। কিন্তু নামার সময় তা খেয়াল করেনি ওই দুই বোন। ফলে ফাঁক দিয়ে গলে পড়ে যায় নদীতে। রাতেই শুরু হয় হয় তল্লাশি। জেটি ঘাটে যান খোদ এসডিও অঞ্জন ঘোষ। রাতে দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও হদিশ মেলেনি তাদের। সোমবার সকালে ফের শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, ক্যুইক রেসপন্স টিম রয়েছে ঘটনাস্থলে। কাকদ্বীপ থেকে নিয়ে আসা হয় ডুবুরির দল। আকাশে ওড়ানো হয় ড্রোন। কিন্তু তাতেও হদিশ মেলেনি দুই নাবালিকার। অবশেষে মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা এলাকায় হলদি ও হুগলি নদীর সংযোগস্থলে প্রথমে মত্‍স্যজীবীদের জালে ওঠে আতিফা নাসরিনের দেহ। মত্‍স্যজীবীদের তরফে খবর দেওয়া হয় ডায়মন্ডহারবার পুলিশে। ওই নাবালিকার দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যে একই জায়গা থেকে উদ্ধার হয় সিতারা তাসরিনের দেহ। জানা গিয়েছে, ইতিমধ্যেই দুই নাবালিকার দেহ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। পুলিশের তরফে দেহ দুটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পোস্টমর্টেম শেষে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। বেড়াতে এসে দুই সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের বাবা-মা সহ পরিবারের সদস্যরা।

দেশের রাজা বাছাই হতো ভোটে

দেশের রাজা বাছাই হতো ভোটে

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

ডায়মন্ডহারবারে নদীতে তলিয়ে যাওয়া দুই নাবালিকার দেহ উদ্ধার হলদী নদীতে  
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment