তথ্য ও সংস্কৃতি দপ্তরের একুশে ফেব্রুয়ারি উদযাপন
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ পশ্চিমবঙ্গ সরকারের উত্তর চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি ও অশোক নগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডিআইসিও পল্লব পাল সহ অন্যান্য অধিকারিক। অনুষ্ঠানের শুরুতে একুশের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডিআই সিও পল্লব পাল, নারায়ণ গোস্বামী সহ অন্যান্য অতিথিবৃন্দ। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণ গোস্বামী। অনুষ্ঠানে সমবেত ও একক সংগীত আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের একুশে ফেব্রুয়ারি উদযাপন
0%


















