ডেঙ্গু আক্রান্তরা চিকিৎসাধীন বসিরহাটে
গাপ্পি মাছ ড্রেনে ছাড়ার পরিকল্পনা
দাবদাহ লাইভ, বসির হাট, হরিগোপাল দত্তঃ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা হাসপাতালে ডেঙ্গু আক্রান্তরা সুস্থ্য আছেন তবে চিকিৎসাধীন। উল্লেখ্য, রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। দপ্তরের দেওয়া হিসাবানুযায়ী গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা বেশী। ফলে সাবধানতার নির্দেশ জারি।
সেই সূত্রে জানা যায় পৌর সভার উদ্দ্যোগে এলাকার বিভিন্ন ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হয়। ডেঙ্গু লার্ভা না জন্মানোর মত ভাবনা শুরু হয়েছে।

















