Banner Top
Friday, 3 April, 2026

ডায়মন্ড জুবিলী সঙ্গীতানুষ্ঠান মধ্যমগ্রামে

                                                                                          দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম,  সুজিত বসু এবং পার্থ ভট্টাচার্যীঃ  ১৫ ই মার্চ ২০২৬ রবিবার ভারত তথা বাংলার অন্যতম প্রাচীন পাঠাগার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে অবস্থিত কল্যাণ সমিতি পাঠাগারে ৭৫ বর্ষীয় এক সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রিদম এবং মেলোডি সঙ্গীত একাডেমীর পক্ষ থেকে l অনুষ্ঠানের আবাহক ছিলেন সকলের পরিচিত  সব্যসাচীর গঙ্গোপাধ্যায় মহাশয়। তিনি মধ্যমগ্রামের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও বিখ্যাত অভিনেতা  পাহাড়ি সান্যাল এর শিষ্য প্রয়াত  কমল সেনের ছাত্র। তবলা বাদক হিসেবে অতি পরিচিত বাপি চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন।  প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর আচার্য বাপি চক্রবর্তী মহাশয় তবলায় লহরা বাজিয়ে সকলের মন জয় করেন অনুষ্ঠানের শিশুশিল্পী প্রত্যুষ সিন্খি সাইজের বাজিয়ে শ্রোতাদের মন কেড়ে নেন। এরপর কুমারী আহিরী চক্রবর্তী গজল ও ঠুংরি পরিবেশন করেন তাকে তবলায় সঙ্গ দেন আচার্য  বাপি চক্রবর্তী মহাশয়। একক সংগীত পরিবেশন করেন সব্যসাচী গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি ভজন গজল রম্য গীতি পরিবেশন করেন। সব্যসাচী বাবুর বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা উদ্বোধন সংগীত পরিবেশন করেন। দর্শকের আসনে উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের সংগীত জগতের বহু বিশিষ্ট নাগরিকবৃন্দ সংগ্রহ অনুষ্ঠানটি পরিবেশনায় ছিলেন  সুজিত বসু মহাশয় ৭৫ বছর অতিক্রম করে দীর্ঘদিনের এই পাঠাগারটি এখনো মধ্যমগ্রামের বুকে বিরজ্যমান।
ডায়মন্ড জুবিলী সঙ্গীতানুষ্ঠান
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement