টেবিল টেনিসে আবারও কৃতিত্ব দেখালো বাংলার মেয়ে জয়মালা বাগচি
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ সম্প্রতি ভারতীয় মহিলা সাংবাদিক বাহিনী আয়োজিত চতুর্থ মিডিয়া টেবিল টেনিস টুর্নামেন্টের সিঙ্গেলস আর মিক্সড ডাবলস এ চ্যাম্পিয়ন হয়েছেন সোনার মেয়ে জয়মালা বাগচি। দীর্ঘ দিন ধরেই সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন জয়মালা বাগচি, ব্যস্ততার কারণে এতদিন দূরে ছিলেন টেবিল টেনিস থেকে, কিন্ত আবারও খেলার সুযোগ পেয়ে নিজের প্রতিভাকে মেলে ধরলেন সবার সামনে। বাংলার মেয়ে জয়মালা সাংবাদিকতার কাজের পাশাপাশি টেবিল টেনিসেও সমান সাবলীল, ব্যাট যেন তার হাতে কথা বলে, সুযোগ পেয়েই আবার সেটা প্রমাণ করে দিলো বাংলার মেয়ে জয়মালা বাগচি।
টেবিল টেনিসে আবারও কৃতিত্ব দেখালো বাংলার মেয়ে জয়মালা বাগচি
98%

















