জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ উত্তর ২৪ পরগনা জেলায় এক প্রেস সম্মেলনে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সিয়াদ এন জানিয়েছেন, জেলার ৩৩টি বিধানসভায় মোট ৭৩ লাখ ৮৮ হাজার ০৩৮ জন ভোটার যার মধ্যে মহিলা ৩৬, ৩৪,৪৩৯ আর পুরুষ ৩৭ লাখ ৫৩ হাজার ৩৯৩। অনুপাতের হিসাবে ১ঃ১.০৩ । তিনি আর ও জানান, ২রা এপ্রিলে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হবে। উল্লেখ্য, ৯ এপ্রিল মনোনয়নের শেষ তারিখ, ১৩ এপ্রিলের মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে। ভোট ২৯ এপ্রিলে জেলার ৩৩টি আসনে। আর গণনা ৪ঠা মে বলে জানা যায়। নির্বাচন নির্ঘন্টের সাথে সাথেই মডেল কোড অব কনডাক্ট চালু। নির্বাচন সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন দিকের কথা তুলে ধরেন জেলা শাসক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেছেন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিকের কথা। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত ব্যাপারে বার বার ঘুরে ফিরে এসেছে এস আই আর সংক্রান্ত কথাও। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ চূড়ান্ত করার পরেই এবার পরীক্ষা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। তার আগে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন দিকের কথা তুলে ধরেন। ডিজিটাল সাইটকেও এবার ভোটে ব্যবহার করা হবে বলেও জানান।


















