জেলায় প্রজাতন্ত্র দিবস পালিত
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত কাছারি মাঠে পালিত হয় সাতাত্তর তম প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের ডেপুটি ম্যাজিস্ট্রেট শশাঙ্ক শেঠি/ এস পি প্রতিক্ষা ঝাড়খাড়িয়া। এদিনের অনুষ্ঠানে গাড়ি করে কাছারি ময়দান ঘুরে অভিবাদন গ্রহণ করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। পরে অন্যান্য রীতি অনুযায়ী কুচকাওয়াজের মধ্যে দিয়ে অন্যান্য অনুষ্ঠান পালিত হয়। পরে প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গরা একে একে রীতি অনুযায়ী প্যারেড করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত জেলার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও।ছিলো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ছবি তুলে ধরে বিভিন্ন ট্যাবলো এদিন কাছারি ময়দান সারিবদ্ধভাবে ঘোরেন। এছাড়াও ছিলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে সমবেত নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে প্রজাতন্ত্র দিবসের দিন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট শশাঙ্ক শেঠি। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে সোমবার সকালে বারাসাতের কাছারি ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল সাতাত্তর তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অনুষ্ঠান।এই সমগ্র অনুষ্ঠানে মাঠের দুধারে ব্যারিকেডের ওপারে দর্শকও ছিলো চোখে পড়ার মতো।



















