জাতীয় ভোটার দিবস পালিত
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ রবিবার পঁচিশে জানুয়ারি সারা দেশ জুড়ে পালিত হয় জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে বারাসাত জেলা শাসকের কার্যালয়েও মহা সমারোহে পালিত হয় এই দিনটা। এদিন পতাকা নেড়ে জাতীয় ভোটার দিবসের ট্যাবলোর শুভ সূচনা করে জেলাশাসক, সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য উচ্চ পদস্থ অফিসারেরা। এদিন জেলা শাসকের কার্যালয়ে কনফারেন্স রুমে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সময়ের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্ব স্ব ক্ষেত্রে বিভিন্ন কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক। এদিন বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদেরও বিভিন্ন বিষয়ে দক্ষতা দেখানোর জন্য পুরস্কৃত করা হয়। পরে জাতীয় ভোটার দিবসের তাৎপর্যতা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলাশাসক। গুরুত্বপূর্ণ এই দিবস উপলক্ষে সারা দেশ জুড়েই নানা ধরনের অনুষ্ঠান পালন করা হচ্ছে।
নিউজ এক ঝলকে
জাতীয় ভোটার দিবস পালিত
0%



















