জনসভায় হুঙ্কার মমতার বাতিলের বদলা ভোটে
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ রথীন ঘোষ, সব্যসাচী দত্ত এবং আনিসুর রহমান বিদেশ এই তিনজন প্রার্থীর সমর্থনে শুক্রবার দুপুরে কাছারী ময়দানে সভা করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে লাগাতার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে গেলেন মমতা, পাশাপাশি এস আই আর এ নাম বাদ দিয়েও মঞ্চ থেকে লাগাতার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে গেলেন। অন্যদিকে দেগঙ্গার তৃণমূল কংগ্রেস প্রার্থী আনিসুর রহমান বিদেশ , মধ্যমগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী রথীন ঘোষ এবং বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্ত উন্নয়ন এর লক্ষ্য নিয়েই এবারেও তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। বিভিন্ন খাতে বাংলার প্রাপ্য অনেক টাকা আটকে কেন্দ্র আটকে রেখেছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বাংলায় মাছ মাংস ডিম খাওয়া নিয়ে বলার জন্য বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা ভবানীপুর বিধানসভার হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন ছোটো মাছ সংরক্ষণের পাশাপাশি ডায়মন্ড হারবারে তারা মৎস্য গবেষণাগার গড়ে তুলেছে, বিজেপি মিথ্যা কথা বলছে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মৎস্য বিভাগে তাদের সাফল্যের খতিয়ানও একটা পাতায় লিখে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শীর্ষ নেতৃত্বকে তাচ্ছিল্য করে বলেন ওরা মঞ্চে টেলি কমটার দেখে বলে আমরা তো কাগজ দেখে বলছি এবং কতো মেট্রিকটন মাছ উৎপাদন হয়েছে তারও একটা পরিসংখ্যান সবার সামনে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে তিন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে শুক্রবার দুপুরে কাছারী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ভোট বাক্সে কতোখানি ফল দেয় এখন সেটাই দেখার।
জনসভায় হুঙ্কার মমতার বাতিলের বদলা ভোটে
96%



















