Banner Top
Tuesday, 24 March, 2026

চুরি আটকাতে রেশন দোকানে ই- যন্ত্র

                         দাবদাহ লাইভ, বারাসাত, মহ: মফিজুর রহমানঃ রেশনে চুরি বা কারচুপির অভিযোগ দীর্ঘদিনের। চুরি আটকাতে ইতিমধ্যেই গ্রাহকদের চোখের রেটিনা স্ক্যান, আধার সংযোগ, আঙুলের ছাপ বাধ্যতামূলক করেছে সরকার। তার পরেও বহু রেশন দোকান মালিকের বিরুদ্ধে গ্রাহকদের বরাদ্দ রেশন না দেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন সময়ে। রেশনে এই চুরি বা কারচুপি আটকাতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খাদ্য দফতর সূত্রে খবর, গোটা রাজ্যে রেশন  ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে ২১ হাজার রেশন দোকানে বসানো হচ্ছে বিশেষ যন্ত্র। নাম বৈদ্যুতিন ওজন মাপার যন্ত্র বা ইলেকট্রিক্যাল ওয়েট মেশিন। খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিন ওজন মাপার যন্ত্র রেশন দোকানে থাকা ই-পস যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে। ফলে প্রত্যেক গ্রাহক বা উপভোক্তা কতটা পরিমাণ খাদ্যশস্য তুলছেন বা রেশন দোকানের মালিক প্রত্যেক গ্রাহককে কতটা পরিমাণ খাদ্যশস্য দিচ্ছেন, তা ওই যন্ত্রের মাধ্যমে খাদ্য দফতরের কেন্দ্রীয় সার্ভারে নথিভুক্ত হবে। আগামী মাসের মধ্যেই রাজ্যের ২১ হাজার রেশন দোকানে বৈদ্যুতিন ওজন মাপার যন্ত্র বসানোর প্রক্রিয়া শেষ হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে।  রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যে খাদ্য দফতর গোটা রাজ্যে রেশন গ্রাহকদের চোখের রেটিনা স্ক্যান করে আধার যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি চালু রাখা হয়েছে উপভোক্তাদের আঙুলের ছাপ নেওয়ার পদ্ধতি। খাদ্য দফতর সূত্রে খবর, এই সব ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেশন দোকানের বিরুদ্ধে গ্রাহকদের প্রাপ্য রেশন না দেওয়ার অভিযোগ সামনে আসছে। সেই কারণেই এই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। উল্লেখ্য গণবন্টন  ব্যবস্থায় স্বচ্ছতা আনতে গোটা রাজ্যে তৃণমূলস্তরে নজরদারি বাড়াতে খাদ্য দফতর নিজেদের অধিকরণ ও সদর দফতরের কর্মীদের জেলায় বদলির অধ্যাদেশ জারি করেছে। পাশাপাশি নতুন ডিলারদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ডিলার পিছু গ্রাহক সংখ্যা ৩ হাজারের মধ্যে বেঁধে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্য দফতর। জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে ২১ হাজার রেশন ডিলারের অধীনে প্রায় ৯ কোটি ২০ লক্ষ গ্রাহক রয়েছেন। গ্রাহকরা যাতে বরাদ্দ খাদ্যশস্য সঠিকভাবে পান, তার জন্যই ২১ হাজার রেশন দোকানে  বৈদ্যুতিন ওজন মাপার যন্ত্র বসাতে চলেছে খাদ্য দফতর। আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। রেশন দোকানে থাকা ই-পস যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে এই বৈদ্যুতিন ওজন মাপার যন্ত্র। প্রত্যেক গ্রাহক বা উপভোক্তা কতটা পরিমাণ খাদ্যশস্য তুলছেন বা রেশন দোকানের মালিক প্রত্যেক গ্রাহককে কতটা পরিমাণ খাদ্যশস্য দিচ্ছেন ই-পসের মাধ্যমে তার যাবতীয় তথ্য খাদ্য দফতরের কেন্দ্রীয় সার্ভারে চলে যাবে। এর ফলে রেশন ব্যবস্থা আরও স্বচ্ছ হবে এবং গ্রাহক বা উপভোক্তারা তাদের প্রাপ্য খাদ্যশস্য পাচ্ছেন কিনা তার ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি করা সম্ভব হবে বলে জানিয়েছে খাদ্য দফতর।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

চুরি আটকাতে রেশন দোকানে ই- যন্ত্র
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment