Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

গ্রামের বেআইনি মদের ঠেক ভাঙলো মহিলারা

        দাবদাহ লাইভ, এগরা, অক্ষয় গুছাইতঃ  পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দোঁবাধি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধ মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল গ্রামের মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় পাঁচ-সাত বছর ধরে দোঁবাধিতে এগরা- কাঁথি রাজ্য সড়কের ধারে রমরমিয়ে চলছিল বেআইনি মদের কারবার। সন্ধ্যা হলেই বসে যেত মদের আসর। এখানে আট থেকে আশি সকলেই মদের প্রতি আসক্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে গিয়ে মহিলা এবাং শিশুদের উপর অত্যাচার চালাত বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি, স্থানীয় পুলিশ- প্রশাসন ও আবগারি দফতরে বহুবার জানিয়েও কোন লাভ হয়নি। গ্রামের এক মহিলা জানিয়েছেন, এই বেআইনি মদ দোকান থেকে আবগারি ও পুলিশ প্রতি মাসে মোটা টাকা মাসোয়ারা নেয়। তারজন্য প্রশাসনের কোন হেলদোল নেই। অভিযোগ, বালিঘাই এলাকার কিছু যুবক দোঁবাধিতে এসে মদ খেয়ে রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত করে। শুক্রবার রাতে উত্তেজিত মহিলা বাহিনী দোঁবাধিতে একটি অবৈধ ও বেআইনি মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেয়। এদিন তাঁরা কয়েকশো লিটার মদ নষ্ট করে। পাশাপাশি দেশি ও বিদেশি মদ নষ্ট করে দেয়। সেইসঙ্গে জলের বোতল ভেঙে দেয় এবং মদের সাথে খাওয়ার সামগ্রীও নষ্ট করে প্রমিলা বাহিনী। রাস্তার উপরে পড়ে থাকতে দেখা যায় ভাঙা কাঁচ। তবে এদিন অবশ্য  পুলিশ-প্রশাসনের দেখা মেলেনি। কিন্তু বেআইনি মদ দোকানি বিশু জানা পলাতক। গ্রামবাসীদের দাবি, আর যদি এখানে অবৈধভাবে কেউ মদের ঠেক চালায় তাহলে আমরা ভেঙে গুঁড়িয়ে দেব। যত বড়ো মাপের প্রভাবশালী হোক না কেন কাউকে রেয়াত করা হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে।

গ্রামের বেআইনি মদের ঠেক ভাঙলো মহিলারা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment