Banner Top
Tuesday, 24 March, 2026

গোবরডাঙ্গা চিরন্তনের নাট্য উৎসব

      দাবদাহ লাইভ, গোবরডাঙ্গা, পাঁচুগোপাল হাজরাঃ উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙ্গার শিল্পায়ন থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল গোবরডাঙ্গা, চিরন্তনের তিনদিনের নাট্য উৎসব।  নাট্য উৎসব চলে ১০ থেকে ১২ই মার্চ পর্যন্ত। ১০ মার্চ সন্ধ্যায় মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে উৎসবের শুভ সূচনা করেন রাজ্য সংগীত ও নাট্য একাডেমির সদস্য আশিস চট্টোপাধ্যায়। ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী ও ধীরাজ হাওলাদার সহ প্রমূখেরা। সকলকে স্বাগত জানান চিরন্তনের কর্ণধার অজয় দাস। সংগঠনের সম্পাদিকা সুতপা কর্মকার বিশিষ্টজনদের হাতে তুলে দেন স্মারক –  উপহার।  বিশিষ্টজনেরা সুস্থ-সংস্কৃতি রক্ষার স্বার্থে ও বৃহত্তর এলাকার নাট্য চর্চার প্রসারে চিরন্তন- এর প্রয়াসকে ধন্যবাদ জানান। সংস্থার সদস্যদের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে চিরন্তন উৎসবের সূচনা হয়। প্রথম দিনের প্রথম নাটক গোবরডাঙ্গার নাবিক নাট্যমের নাটক – পাখি এবং মছলন্দপুর এর ইমন  মাইম সেন্টার পরিবেশিত মুকাভিনয় সমবেত দর্শকের প্রশংসা লাভ করে।  ২য় দিনের আয়োজক  চিরন্তন প্রযোজিত নাটক- নির্যাতন এবং    শেষে মৃদঙ্গম প্রযোজিত নাটক-  এ পলিটিকাল ড্রিম ও বিহার রাজ্যের পাটনার পরিবেশিত একক নাটক –   পন্দ্রা ফিট লম্বি দুনিয়া দর্শকদের মুগ্ধ করে। নাট্য উৎসবের শেষ দিনে নাট্য বিষয়ক সেমিনার এবং সন্ধ্যায় ভারতবর্ষের স্বাধীনতার আজাদি কা অমৃত্ মহোৎসব উপলক্ষে মৃচ্ছকটিক পরিবেশিত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে দেশাত্মবোধক নাটক- আগুনের চিঠি  ও  রাজ্যের কৃষকদের তেভাগা আন্দোলনের ৭৫ বছর উপলক্ষে চাঁদপাড়ার পরিবেশিত নাটক   – পাকে বিপাকে  উপস্থিত দর্শকগণের হৃদয় ছুঁয়ে যায়। খাটুরা শিল্পাঞ্জলি পরিবেশিত পুতুল নাটক ভারত পথিক সমবেত দর্শক মন্ডলীর মন জয় করে। তিনদিনের নাট্য উৎসবকে ঘিরে এলাকার নাট্যমোদীদের  মধ্যে উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

গোবরডাঙ্গা কথা প্রসঙ্গ নাট্যোৎসব ২০২৩

গোবরডাঙ্গা কথা প্রসঙ্গ নাট্যোৎসব ২০২৩

              দাবদাহ লাইভ, গোবরডাঙ্গা, পাঁচুগোপাল হাজরাঃ উত্তর ২৪ পরগণা জেলার  গোবরডাঙ্গা কথাপ্রসঙ্গের উদ্যোগে তিনদিনের কথাপ্রসঙ্গ নাট্যোৎসব ২০২৩ শেষ হল ১২ মার্চ। টাউন হলে ১০ মার্চ উৎসবের শুভ সূচনা করেন গোবরডাঙ্গার পুরপ্রধান শঙ্কর দত্ত। উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আশীষ দাস, প্রদীপ রায় চৌধুরী। মঞ্চস্থ নাটকগুলির মধ্যে হাবড়া নান্দনিকের  নাটক – বড় খবর এবং নেজাট ভাবনা নাট্য দলের নাটক-  জলে জঙ্গলে রূপকথা দর্শকহৃদয় আকৃষ্ট করে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কথাপ্রসঙ্গের পরিচালক নাট্যব্যক্তিত্ব বিকাশ বিশ্বাস। নাটকের পাশাপাশি ছিল বৃহত্তর এলাকার এবং জেলার বিভিন্ন প্রান্তের চিত্রশিল্পীদের আঁকা প্রদর্শনী। শিল্পী দেবব্রত মজুমদার ও শ্যামনগরের জয়দেব বোস  প্রমুখ প্রদর্শনীতে অংশ নেন।

নিউজ এক ঝলকে

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

তুষারপাতে আটক পর্যটকরা

তুষারপাতে আটক পর্যটকরা

সিকিমে অকালে তুষারপাতে আটকে পর্যটকরা

দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  আবহাওয়ার খামখেয়ালী মনোভাব, সম্প্রতি, সূর্যাস্তের পরে পূর্ব সিকিমে আচমকা তুষারপাত ঘটনায় অন্তত আটকে পড়েন ১০০০ জন পর্যটক। পর্যটকদের উদ্ধার করতে নামানো হয় সেনা। প্রসঙ্গত এক সেনাকর্তা জানিয়েছেন, আচমকা সূর্যাস্তের পর তুষারপাতের ঘটনা ঘটে। তুষারপাতার ঘটনা ঘটেছে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গু যাওয়ার রাস্তায়। আটকে পড়ে পর্যটকদের গাড়ি। অন্তত ১১৩ টি গাড়ি আটকে পড়ে বলে জানানো হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত পর্যটকদের উদ্ধারের অভিযানে নামে সেনাবাহিনী। বরফ সরিয়ে আটক পর্যটকদের উদ্ধার করা হয়। তাদের নিয়ে যাওয়া হয় সেনা ছাউনিতে, সেখানে প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়।

গোবরডাঙ্গা চিরন্তনের নাট্য উৎসব
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment