কোলকাতা বইমেলার সমাপ্তি
দাবদাহ লাইভ, কোলকাতা বইমেলা, সুমাল্য মৈত্রঃ চিরাচরিত নিয়ম মেনে ঘন্টা ধ্বনি আর হাততালির মধ্যে দিয়ে তেসরা ফেব্রুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলার সমাপ্ত হলো।এদিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল ও জরুরী বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু , পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বিধাননগর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে / ত্রিদিব চট্টোপাধ্যায়, সাংসদ দোলা সেন, অন্যান্য লেখক লেখিকা সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্যোক্তাদের ধন্যবাদ জানান হয় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে তাদের সুষ্ঠ ব্যবস্হার মধ্যে দিয়ে বইমেলা চালানোর জন্য । আগামী বছর পঞ্চাশ বছরে পা দিতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। অর্থাৎ সুবর্ণ জয়ন্তী প্রকাশক ও গিল্ডের অন্যতম অধিকর্তা সুধাংশু শেখর দে সমাপ্তি দিবসের দিন উপস্থিত দর্শকদের সামনে একটা আহ্বান জানান সাতানব্বই সালে কলকাতা বইমেলায় যখন আগুন লাগে ফলে তাদের কাছে থাকা অনেক নথি পুড়ে গেছে, বিভিন্ন নথিপত্র যদি কোনো পাঠক পাঠিকার কাছে থাকে তাহলে তারা যেন গিল্ডের অফিসে যোগাযোগ করেন । এই নিয়ে পঞ্চাশ বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় একটা প্রদর্শনী করার চেষ্টাও করা হবে জানান। পাশাপাশি ত্রিদিব চট্টোপাধ্যায় এইবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার পরিসংখ্যান তুলে ধরে বলেন গতবছরের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যতো লোক এসেছেন। পাশাপাশি ধন্যবাদ জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারের জরুরী বিভাগ / পরিবহন বিভাগ সহ অন্যান্য বিভাগকে। সুধাংশু শেখর দে বক্তব্য রাখার সময় বার বার কৃতজ্ঞতা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি , ময়দান থেকে বিতারিত হবার পর যুবভারতী ক্রিড়াঙ্গন, মিলন মেলা এবং পরবর্তী সময়ে পাকাপাকি ভাবে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেকের সেন্ট্রাল পার্কেই স্থায়ী বইমেলা প্রাঙ্গণ হিসেবে ঘোষনা করা হয়। পাশাপাশি মেট্রো রেলকেও তাদের সুষ্ঠ পরিসেবার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিধাননগর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা চট্টোপাধ্যায় বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন আগামী দিনে এই সল্টলেকের সেন্ট্রাল পার্কে গড়ে তোলা হবে বই তীর্থ।সব মিলিয়ে উন পঞ্চাশের সমাপ্তি পঞ্চাশের শুরুর অপেক্ষায় , পাশাপাশি ত্রিদিব চট্টোপাধ্যায় বই বিক্রির অর্থের পরিমাণ তুলে ধরে বলেন এইবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বই বিক্রি হয়েছে সাতাশ লক্ষ টাকার এবং পাঠক পাঠিকা এসেছে সব মিলিয়ে সাতাশ লক্ষ। পাশাপাশি ত্রিদিব চট্টোপাধ্যায় এটাও উল্লেখ করেন মানুষ আবার বইএর কাছে ফিরছে এটাই বড়ো পাওনা।
নিউজ এক ঝলকে
কোলকাতা বইমেলার সমাপ্তি
0%


















