কলকাতা প্রেস ক্লাবে বসন্ত উৎসব পালন
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ কলকাতা প্রেস ক্লাব লনে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সদস্য হানিফ আলী এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিতাই মালাকার, কিংশুক প্রামাণিক ও পুলক মিত্র প্রমুখ। অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সদস্য হানিফ আলী পুষ্প স্তবক হাতে তুলে দিয়ে অভিনন্দন জানান কিংশুক প্রামাণিককে। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আগরতলা প্রেস ক্লাবের সদস্য হানিফ আলীকে উত্তরিয় পরিয়ে হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিনের শিল্পীদের কন্ঠে হারিয়ে যাওয়া গান পরিবেশিত হয়। পাশাপাশি পরষ্পরেক আবিরে রাঙিয়ে দেয় বিভিন্ন সদস্য ও সদস্যারা। কলকাতা হোক অথবা আগরতলা পার্বন পালনে সবাইকেই সাথে নিয়ে এগিয়ে চলার নামই উৎসব। ঐতিহ্য মন্ডিত কলকাতা প্রেস ক্লাব সেই বিশ্বাসেই বিশ্বাসী।
কলকাতা প্রেস ক্লাবে বসন্ত উৎসব পালন
0%

















