Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

                                                                                                                                      দাবদাহ লাইভ, কোলকাতা,  সুমাল্য মৈত্রঃ  সম্প্রতি মহানগরীর ICCR এ অনুষ্ঠিত হয়ে গেল তিনদিনের পেন মহৎহব। মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে এই পেন মহৎহবে অংশ নিয়েছিলেন অসংখ্য পেন‌ বিক্রেতারা‌। কুড়ি মার্চ এই পেন মহৎহবের সূচনা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নাট্যকার ও অভিনেতা লোকনাথ দে, প্রখ্যাত সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, অভিনেতা ও পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ প্রমুখ‌। মূলত ঝর্ণা কলম এবং হাতে‌ তৈরি বিভিন্ন কলম এসেছিলো এই তিনদিনের পেন মহৎহবে‌। যার মধ্যে ছিলো দেড়শো টাকা থেকে দশ লাখ টাকার পেন‌ও‌। কথায় বলে কালি কলম ও মন লেখে তিনজন সেই বিবিধ কলমের ওপরেই একটা আস্ত মেলা অনুষ্ঠিত হয়ে গেল শহরের বুকে। এই ডিজিটাল যুগেও পেন‌ আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তু চলতি কথায় পেনকে‌ আমরা কলম বলে ডাকি এই কলম শব্দটা এসেছে কিন্তু আরবী শব্দ থেকে,যদিও বাঙালি কেরানি‌ বাবুদের কাছে কলম একটা অতি প্রিয় শব্দ,এই শব্দটা আরবীরা  আবার পেয়েছিলেন গ্ৰীক শব্দ কালামুস‌ থেকে,সেই আমলে চোখা‌ শক্ত খাগকে‌ গ্ৰীক ভাষায় বলা হতো কালামুস,যার থেকে কলম শব্দ এসেছে। এবারের পেন মহৎহব তিনবছরে পা দিলো‌। আয়োজকরা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান হারিয়ে যাওয়া ঝর্ণা কলমের  অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং ঝর্ণা কলমের সাথে এই প্রজন্মের ছেলেমেয়েদের আলাপ করিয়ে দিতে এই মেলার আয়োজন। পেন মহৎহব এই নিয়ে তিনবছরে  পদার্পণ করলো‌। ১৮৫০ সালে আবিস্কৃত হয় ফাউন্টেন পেন বাংলায় যার‌ আদুরে নাম ঝর্ণা কলম, পেন মহৎহব মেলায় উপস্থিত আগ্ৰহী ক্রেতারা বারংবার ঝর্ণা কলমের স্টলেই ভিড় জমাচ্ছিলেন‌। উদ্যোগৎরাও জানালেন মূলত ঝর্ণা কলমের অতীত ঐতিহ্য সংস্কৃতি ফিরিয়ে আনতে এই প্রয়াস‌। পেন মহৎহব মেলায় প্রথম দিন প্রকাশিত হয় কবি অভিনেতা ও নাট্যকার লোকনাথ দের কবিতার বই, এছাড়াও প্রকাশিত হয় উমা সাহিত্য পত্রিকার প্রচ্ছদ উপস্থিত অতিথিদের হাত ধরেই এগুলোর উদ্বোধন করা হয়।পেন মহৎহব মেলায় বিভিধ ধরনের পেন ছাড়াও ছিলো মনোহারী বিভিন্ন ডাইরি,ব‌ই ও হাতের কাজের সামগ্রী। বাইশে মার্চ এই মেলা শেষ হয়েছে।

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 
User Review
97% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment