কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের শিলান্যাস দিগবেড়িয়ায়
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ শাসক দলের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে একের পর এক ভাবনা। এবং এই ভাবনাকেই পাথেও করে মধ্যমগ্রাম দিগবেড়িয়ার ধাপার পাশে সম্প্রতি উদ্বোধন হয়ে গেল লিগাসি ওয়েষ্ট বায়োমিং এবং পার্মানেন্ট মিউনিসিপ্যাল সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্ল্যান মধ্যমগ্রাম পুরসভার তত্বাবধানে এই নির্মাণ কার্যের শুভ শিলান্যাস হয়ে গেল সম্প্রতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, উপ পৌর প্রধান প্রকাশ রাহা, চিফ ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম,সুপারেন্ড ইন্জিনিয়ার বিজয়কৃষ্ণ পাল, পৌর পারিষদ সদস্য জনাব নজরুল ইসলাম,পৌর পারিষদ সুভাষ ব্যানার্জী,পৌর পারিষদ প্রহ্লাদ দত্ত, মধ্যমগ্রাম পুরসভার কার্য নির্বাহী অধিকারিক রাজেন্দ্রনাথ মাহাত, মধ্যমগ্রাম পুরসভার অর্থ অধিকারিক প্রসুন ঘোষ, এবং দুই নম্বর ওয়ার্ডের পৌর মাতা মাস্তুরা সাহানি সহ CMDA অন্যান্য আধিকারিকরাও এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন ভিত পুজোয় ফুল দিয়ে শিলান্যাসের শুভ সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা। পরে ফলকের পর্দা সরিয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ এবং পুরপ্রধান নিমাই ঘোষ। দীর্ঘ দিনের এক চাহিদা পূরণ দিগবেড়িয়া ডাম্পিং গ্ৰাউন্ডের আশে পাশে থাকা এলাকাবাসীদের। বিভিন্ন বর্জ্য পদার্থ বিজ্ঞান সম্মত উপায়ে এখান থেকে বিভিন্ন কাজের প্রয়োজনে ব্যবহার করা যাবে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের রূপায়নে CMDA এবং নির্মাণ সংস্থা হিসেবে রয়েছেন ROLLZ WASTE MANAGEMENT PVT LTD and GERON ENGINEERING.
কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের শিলান্যাস মধ্যমগ্রামে
0%


















