এক রাতের শ্মশান কালী পুজো
দাবদাহ লাইভ, হুগলি, শ্রীমন্ত বাগঃ হুগলি জেলা তারকেশ্বর থানার অন্তর্গত বালিগোড়ি ২ নম্বর অঞ্চলে মাদপুর গ্রামে শ্মশান কালী পুজো আয়োজন করা হয়েছে। মালিক পাড়া কমিটির উদ্যোগে, তারা মা ক্লাবের পরিচালনায় শ্মশান কালী পুজো অনুষ্ঠিত হয়। তারা মা ক্লাবের শ্মশান কালী পুজো ১৪ তম বর্ষে পদার্পণ করলো। মাদপুর শ্মশান কালী মায়ের পুজো এক রাতের। এই পুজো প্রতি বছর চৈত্র মাসে প্রথম সপ্তাহের দিকে হয়ে থাকে। পূজা কমিটির তরফ থেকে জানানো হয়। এই গ্রামে মায়ের মন্দির থেকে হাফ কিলোমিটার দূরে মাকে তৈরি করা হয় সূর্য ডোবার পর। তারপর শ্মশানকালী মাকে মাথায় করে নিয়ে আসা হয় মন্দিরে। তারপর মায়ের পুজো পাঠ অনুষ্ঠিত হয় জাঁকজমক করে। মাদপুর শ্মশান কালীপুজো দেখার জন্য বহু দূর দুরান্ত থেকে মানুষ আসে মায়ের মন্দির প্রাঙ্গণে। এই পুজো ঘিরে হাজার হাজার মানুষের সমাগম মেলার প্রাঙ্গণে। শ্মশান কালী মায়ের পুজো এক রাতে। সূর্য ওঠার আগে শ্মশান কালী মাকে বিসর্জন দেয়া হয় পুকুরে। পুজোকে কেন্দ্র করে বসে বহু দোকান চলে মেলা।



















