Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

                                                                                               দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ  এক বছরের ব্যবধানে একই স্থানে একইভাবে পথদূর্ঘটনার বলি হয় এক পরিবারের ২ জন সদস্যের। সম্পর্কে তাঁরা পিতা-পুত্র। ঘটনায় শোকস্তব্ধ পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোল পূর্ণিমার রাতে নদিয়া জেলার রাণাঘাট মহকুমার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা দক্ষিণ পাড়া এলাকার বাবলা বাইপাস রোডে দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাবলা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা বছর ২৫ এর সুজয় মন্ডল নামে এক যুবক পথ বাবলা বাইপাস জাতীয় সড়কের পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হয় সে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়ে। শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি, ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে বলে জানায় পুলিশ।  এক বছর আগে ওই স্থানেই একটি পথ দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৃতের পিতা। ঠিক এক বছর পর সেই জায়গাতেই একইভাবে মৃত্যু হয় সুজয়ের বলে পরিবার সূত্রে জানা যায়। এহেন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকায় নেমেছে শোকের ছায়া।

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment