উত্তরবঙ্গ বইমেলা সমাপ্ত
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তরবঙ্গ বইমেলার শেষ হয়েছে বলে জানা যায়। প্রত্যেক বছরের মতো এই বছরেও ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা। রবিবার মেলার শেষ দিনে ছিল বইপ্রেমীদের যথেষ্ট ভিড়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয় এই বইমেলার। প্রথম দিন থেকেই লক্ষ্য করা যায় উত্তরবঙ্গের বইমেলাতে বইপ্রেমীদের ভিড়। রবিবার মেলার শেষ দিনও সেই ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই নিজেদের পছন্দমত বই তিনটে বিভিন্ন বইয়ের স্টল গুলিতে ভিড় করেন। প্রসঙ্গত উত্তরবঙ্গ বইমেলার অনুষ্ঠান মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিনের মতো আজও মেলার শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শনিবার দুপুরে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা অংশগ্রহণ করে। জমজমাট ভাবে অনুষ্ঠিত হলো এই উত্তরবঙ্গ বইমেলা।
শিলিগুড়ি সংবাদ
দিনাজপুর জেলার খবর
নিউজ এক ঝলকে
উত্তরবঙ্গ বইমেলা সমাপ্ত
0%





















