Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মৃত ৭

      দাবদাহ লাইভ, কৃষ্ণনগর, বৈশাখী সাহাঃ দোলের দিন ঈদের কেনাকাটা সেরে টোটোতে চেপে বাড়ি ফিরতে গিয়ে, ভয়াবহ পথ দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ৭ জনের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও অনেক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নদীয়া জেলার চাপড়া থানার চারাতলা পেট্রোল পাম্পের নিকটস্থ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর শুক্রবার দোলের দিন দুপুরে টোটো ও একটি স্করপিয়ো গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাকাশিপাড়া থেকে কয়েকজন ৩ টি টোটোতে করে চাপড়া বাজারে ঈদের জন্য কেনাকাটা করতে এসেছিলেন। কেনাকাটার পর বাড়ি ফেরার জন্য টোটোতে চাপেন তাঁরা। আচমকা উল্টো দিক থেকে তীব্র গতি সম্পন্ন একটি স্করপিয়ো গাড়ি এসে প্রথমে একটি টোটোতে সজোরে ধাক্কা মারে। কার্যত দুমড়ে মুচড়ে উল্টে যায় টোটোটি। প্রথম টোটোতে ধাক্কা মারার পর, নিয়ন্ত্রণ হারিয়ে বাকি ২ টো টোটোতে ধাক্কা মারে গাড়িটি। টোটোর যাত্রীরা রাস্তার এদিক ওদিকে ছিটকে পড়লে, কয়েকজনকে পিষে দিয়ে রাস্তার ধারে উল্টে যায় সেই স্করপিয়ো গাড়িটি। ঘটনাস্থলে একজন শিশু ও ২ জন মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হয় আরও ১০ জন। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে, চিকিৎসার জন্য প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সহ দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে শিশু ও একজন মহিলার বাড়ি নাকাশিপাড়া থানার তেঘড়ি গ্রামে। অপর মহিলার বাড়ি চাপড়ার বৃত্তি হুদা এলাকায়। আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন আরও ৪ জনের মৃত্যু হয়। বাকি ৬ জন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। এদিন গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার জন্যই, পরপর তিনটি টোটোতে ধাক্কা দিয়ে উল্টে যায় বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশ জানায়, এদিনের দূর্ঘটনার জেরে ৩ বছরের তাকরিন মল্লিক, ৩০ বছরের শান্তা মন্ডল, ৩৫ বছরের রহিমা শেখ, ২৬ বছরের পুতুল মল্লিক, ৩৫ বছরের অমিত ঘোষ, ১৬ বছরের রোহন শেখ ও ৩৫ বছরের পারভিন বিবি নামে সাতজনের মৃত্যু হয়েছে। তদন্তের স্বার্থে স্থানীয়দের সঙ্গে কথা বলে, বয়ান সংগ্রহ করার পাশাপাশি, ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। তবে এদিনের ভয়াবহ পথ দূর্ঘটনার পর, স্বভাবতই পথ নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

জমি সংক্রান্ত বিবাদের জেরে নিহত, ধৃত ২

জমি সংক্রান্ত বিবাদের জেরে নিহত, ধৃত ২

দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যাক্তিকে হত্যা করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার অন্তর্গত চাঁদা জামতলা এলাকায় বুধবার ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে জামতলা এলাকায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। এদিন তা চরমে পৌঁছায়। ৫৮ বছরের হানিফ মন্ডলের জায়গা দখল করে সিঁড়ি গড়তে শুরু করে তাঁর ভাইপো। হানিফ বাঁধা দিতে গেলেই ঘটে বিপত্তি। হানিফের ভাইপো ইয়ানুর মন্ডল ও তাঁর মা আজিফা গর্জে ওঠে। শুরু হয় দু পক্ষের মধ্যে বাকবিতণ্ডা। এরপর আচমকাই ইয়ানুর ও তাঁর মা হানিফের উপর চড়াও হয়। হাঁতুড়ি দিয়ে হানিফের শরীরে এলোপাথাড়িভাবে আঘাত করতে শুরু করে। বুকে আঘাত লাগে তাঁর। সাথে সাথেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে হানিফ। এরপর মৃত্যু নিশ্চিত করতে ইঁট দিয়ে হানিফের মাথা থেঁতলে দেয় বলে অভিযোগ। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি রক্তাক্ত জখম অবস্থায় হানিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইয়ানুর ও আজিফাকে গ্রেফতার করে পুলিশ। হত্যা করার অপরাধে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, বনগাঁ থানার পক্ষ থেকে ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে, আবেদন মঞ্জুর করেন বিচারক। তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর, বনগাঁ থানার পক্ষ থেকে দেহটি মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে মৃত হানিফের দেহ এলাকায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। ঘটনায় এলাকায় নামে শোকের ছায়া।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মৃত ৭
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment