আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন
দাবদাহ লাইভ, কলকাতা, সুমাল্য মৈত্রঃ ১৭ই মার্চ মঙ্গলবার কলকাতার আয়কর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবস। পশ্চিমবঙ্গ ও সিকিম এই দুই রাজ্যের আয়কর বিভাগ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ ও সিকিম এর প্রধান মুখ্য আয়কর কমিশনার শ্রীমতী সুরভি বর্মা গর্গ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য আয়কর কমিশনার এস্থার লাল রুয়াতকিমি এবং প্রখ্যাত অভিনেত্রী রাইমা সেনের উপস্থিতি অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছিল। পরে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আয়কর বিভাগের প্রধান মুখ্য কমিশনার শ্রীমতী সুরভি ভার্মা গর্গ নারীদের ক্ষমতায়ন এবং জনসেবায় নারীদের ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্ব সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গ এবং সিকিম আয়কর বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই নারী দিবসের অনুষ্ঠানে আয়কর বিভাগের সেইসব নারী কর্মকর্তাদের শক্তি সম্মান পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট অভিনেত্রী রাইমা সেন তিনি নারী কর্মকর্তা ও কর্মচারীদের কৃতিত্ব উদযাপনের লক্ষ্যে আয়কর দপ্তরের এই উদ্যোগের ভুয়সী প্রশংসাও করেন এবং শক্তি পুরস্কার প্রাপ্তদের অভিনন্দনও জানান। এই আয়োজনে বিশিষ্ট সেতার বাদক বিদুষী মিতা নাগের সঙ্গীত পরিবেশন এবং তবলায় ছিলেন রৌদ্রাস্ব রক্ষিত। সব মিলিয়ে এক নিবিড় সেতু বন্ধন হলো দুই রাজ্যের এই আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান।
আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন
0%


















