আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ রেলের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি প্রদান এবং তাদের সার্বিক কল্যাণকে উৎসাহিত করতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ১৮ মার্চ বুধবার শিয়ালদহের “মন্থন”- এ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব রেল মহিলা কল্যাণ সংস্থা (ERWWO), শিয়ালদহ শাখার পক্ষ থেকে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ERWWO/শিয়ালদহ-র সভাপতি নিধি সাক্সেনা। তিনি শিয়ালদহ শাখার বিভিন্ন বিভাগের ৩১ জন মহিলা কর্মীকে, বিভাগের উন্নতি ও পরিচালন দক্ষতায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপত্র ও স্মারক প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্ব-শক্ত নারীই একটি প্রগতিশীল প্রতিষ্ঠানের মেরুদণ্ড। সম্মানপ্রাপ্ত কর্মী, যাঁরা পেশাগত উৎকর্ষের পাশাপাশি, পারিবারিক দায়িত্বও সমানভাবে সামলাচ্ছেন, তাঁদের ভূয়সী প্রশংসা করেন। একইসাথে অনুষ্ঠানটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান
0%



















