আত্মহত্যার প্রচেষ্টায় মেট্রো নীল লাইনে ব্যাহত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কোলকাতাঃ সোমবার সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার জেরে ব্যাহত হয় ব্লু লাইনের মেট্রো পরিষেবা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই ঘটনার কারণে ব্লু লাইনের ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত সীমিত পরিষেবা চালু রাখা হয়।
ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করে মেট্রো রেল ও নিরাপত্তাকর্মীরা। এহেন ঘটনায় স্বভাবতই মেট্রোর জন্য অপেক্ষারত বহু যাত্রী ভোগান্তির শিকার হন। প্রায় ৩০ মিনিটের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুর ১২টা ০৫ মিনিট নাগাদ পুনরায় স্বাভাবিক হয় ব্লু লাইনে মেট্রো পরিষেবা। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
আত্মহত্যার প্রচেষ্টায় মেট্রো নীল লাইনে ব্যাহত
0%


















